Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চিকিৎসক বলেছিলেন 'মৃত', ময়নাতদন্তের ঠিক আগেই বেঁচে উঠলেন সেই যুবক!

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির নজির এ দেশে ভুরিভুরি। তাই বলে জীবন্ত মানুষকে মৃত বলে ঘোষণা! সিনেমার প্লট নয়, খোদ বাস্তবেই হয়েছে এমনটা। যুবককে মৃত বলে ঘোষণা করে সটান ময়নাতদন্তেও পাঠানো হয়েছিল দেহ। আর সেখানেই হঠাৎ করে জেগ

চিকিৎসক বলেছিলেন 'মৃত', ময়নাতদন্তের ঠিক আগেই বেঁচে উঠলেন সেই যুবক!

শেষ আপডেট: 19 March 2019 16:43

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির নজির এ দেশে ভুরিভুরি। তাই বলে জীবন্ত মানুষকে মৃত বলে ঘোষণা! সিনেমার প্লট নয়, খোদ বাস্তবেই হয়েছে এমনটা। যুবককে মৃত বলে ঘোষণা করে সটান ময়নাতদন্তেও পাঠানো হয়েছিল দেহ। আর সেখানেই হঠাৎ করে জেগে ওঠেন ওই যুবক। ঘটনাটি ওড়িশার একটি সরকারি হাসপাতালের। পুলিশ জানিয়েছে, ভদ্রক জেলা সদর হাসপাতালে  অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় বছর ২৫-এর সুজিত খাটুয়াকে। ধুসুরি থানার অন্তর্গত খাতুপাটনা গ্রামের বাসিন্দা সুজিত হাসপাতালে ভর্তি হন শনিবার। প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরীক্ষার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক করুণাকর রাউত। রবিবার সকালে দেহ ময়নাতদন্তে পাঠানোর নির্দেশও দেন তিনি। চিকিৎসকের নির্দেশ মতোই রবিবার সকালে ময়নাতন্তের জন্য নিয়ে যাওয়া হয় সুজিতের দেহ। কিন্তু আচমকাই উপস্থিত নার্স এবং ডাক্তাররা দেখেন হাত-পায়ে সাড় ফিরছে ওই যুবকের। নড়ছে চোখের পাতাও। তাড়াতাড়ি যুবককে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে ওই যুবকের পরিবার। কার্যত রণোক্ষেত্রের আকার নেয় হাসপাতাল চত্বর। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওই ডাক্তারকে অবিলম্বে গ্রেফতারের আর্জি জানিয়েছে তাঁরা। চিকিৎসককে সাসপেন্ড করার দাবিও জানিয়েছে সুজিতের পরিবার। চিকিৎসক করুণাকর রাউতের বিরুদ্ধে ভদ্রক থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে আসে পুলিশ। চিকিৎসকের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।    

```