Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার হাতে হাতে প্যান, খরচ মাত্র ৬৬ টাকা, জেনে নিন পদ্ধতি

দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্ন দাখিল করা থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বেশি টাকার আর্থিক লেনদেন থেকে সোনা কেনা সবেতেই এখন প্যান থাকা দরকার। এতদিন প্যান কার্ড বানাতে ফর্ম পূরণের সঙ্গে ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন ছিল। আর প্যান কার্ড বানাতে ক

এবার হাতে হাতে প্যান, খরচ মাত্র ৬৬ টাকা, জেনে নিন পদ্ধতি

শেষ আপডেট: 5 November 2019 12:06

দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্ন দাখিল করা থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বেশি টাকার আর্থিক লেনদেন থেকে সোনা কেনা সবেতেই এখন প্যান থাকা দরকার। এতদিন প্যান কার্ড বানাতে ফর্ম পূরণের সঙ্গে ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন ছিল। আর প্যান কার্ড বানাতে কমপক্ষে ১৫ দিন লাগত। এখন আর বেশি সময় লাগবে না। হাতে হাতে মিলবে প্যান কার্ড। আপনি এখন আয়কর বিভাগ থেকে চটজলদি ই-প্যান পেতে পারেন। ই-প্যান হ'ল ডিজিটালি স্বাক্ষরিত প্যান কার্ড। ই-প্যান পাওয়ার জন্য শুধু আবেদনকারীর একটি বৈধ আধার নম্বর বা ডিজিটাল স্বাক্ষর থাকা জরুরি। এর জন্য খরচও বেশি নয়। আবেদনের সময়ে দু'রকম খরচ হতে পারে। একটি হার্ড কপি প্যান কার্ড এবং একটি ই-প্যান বা কেবল একটি ই-প্যান বা কেবল একটি ই-প্যান নির্বাচন করার বিকল্প বেছে নিতে হবে। যদি ই-প্যানের সঙ্গে প্যান কার্ডের প্রয়োজন হয় তবে দিতে হবে ১০৭ টাকা। আর শুধু ই-প্যান নিতে খরচ মাত্র ৬৬ টাকা। কী ভাবে করা যাবে আবেদন-- প্রথমে https://www.pan.utiitsl.com/PAN/newA.do.ওয়েবসাইটে গিয়ে ই-প্যানের জন্য আবেদন করতে হবে। নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে (ফর্ম ৪৯ এ) ক্লিক করতে হবে। এর পরে ই-প্যান পেতে 'ডিজিটাল মোড' সিলেক্ট করে, আবেদনকারীকে যাবতীয় তথ্য জমা দেওয়ার দরকার নেই এবং আধার-ভিত্তিক ই-সিগনেচার বা ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করতে হবে। তবে সবার আগে আপনার মোবাইল নম্বরটি দিয়ে আপনার আধার আপডেট হয়েছে কিনা তা নিশ্চিত করুন। ই-কেওয়াইসি পরিচালনার জন্য আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে নির্ধারিত ফর্ম্যাটে একটি সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে। ব্যাস তাহলেই কাজ শেষ। ই-প্যান কার্ডের প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তবে হার্ড কপির জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সেটা কখনও এক সপ্তাহের বেশি নয়। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/just-order-a-reprint-online-for-%e2%82%b950/

```