Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রিলিজের আগেই বিপাকে 'ছপক', বম্বে হাই কোর্টে হল মামলাও

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের আগেই বিতর্কে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি 'ছপক'। রাকেশ ভারতী নামের জনৈক লেখক দাবি করেছেন ছবির গল্প নাকি তাঁরই লেখা। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই গল্প লিখেছেন বলে দাবি করেন রাকেশ ভারতী। ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে মামলাও

রিলিজের আগেই বিপাকে 'ছপক', বম্বে হাই কোর্টে হল মামলাও

শেষ আপডেট: 24 December 2019 14:08

দ্য ওয়াল ব্যুরো: রিলিজের আগেই বিতর্কে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি 'ছপক'। রাকেশ ভারতী নামের জনৈক লেখক দাবি করেছেন ছবির গল্প নাকি তাঁরই লেখা। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই গল্প লিখেছেন বলে দাবি করেন রাকেশ ভারতী। ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে মামলাও ঠুকেছেন ওই লেখক। রাকেশ ভারতীর কথায়, এক অ্যাসিড আক্রান্তকে নিয়ে গল্প লিখেছিলেন তিনি। সেই গল্প নিয়েই তৈরি হয়েছে 'ছপক'। অথচ তাঁকে কোনও কৃতিত্বই দেওয়া হয়নি। রাকেশ দাবি করেছেন ২০১৫ সালে ইম্পা-র কাছে ওই আইডিয়া এবং স্ক্রিপ্ট রেজিস্টারও করেছিলেন তিনি। প্রাথমিক ভাবে ছবির নাম ঠিক হয়েছিল 'ব্ল্যাক ডে'। ভারতীর কথায়, এরপর থেকে নিজের গল্প নিয়ে বিভিন্ন প্রোডিউসার এবং প্রোডাকশন হাউসের কাছে যান তিনি। সেইসময় ফক্স স্টার স্টুডিও-তেও নিজের গল্প নিয়ে গিয়েছিলেন রাকেশ। ছবির কথা পরিস্থিতির চাপে পরবর্তী সময়ে চাপা পড়ে গেলেও নিজের আইডিয়া ফক্স স্টারকে শুনিয়ে এসেছিলেন তিনি। ঘটনাচক্রে এই ফক্স স্টার স্টুডিও 'ছপক' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে। রাকেশ ভারতী নামের ওই লেখকের আইনজীবী অশোক সারোগি জানিয়েছেন, আচমকাই তাঁর মক্কেল জানতে পারেন যে এ ধরনের একটি ছবি হচ্ছে যার পরিচালক মেঘনা গুলজার। প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়েও কোনও সদুত্তর পাননি রাকেশ। এরপরেই আদালতের দ্বারস্থ হন তিনি। 'ছপক'-এর গল্পকারের কৃতিত্ব চেয়েছেন তিনি। এছাড়াও আদালতের কাছে আবেদন জানিয়েছেন যে তাঁর দাবি পূরণ না হলে সিনেমা যেন রিলিজ না হয়। পাশাপাশি রাকেশ এও বলেন যে তাঁর লেখা গল্প আর 'ছপক'-এর গল্প যে এক্কেবারে এক তা খতিয়ে দেখার জন্য যেন একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর এই মামলার শুনানি হবে বম্বে হাইকোর্টে। অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ২০২০ সালে রিলিজ হওয়ার কথা মেঘনা গুলজার পরিচালিত 'ছপক'-এর। তবে মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে গেল দীপিকা নতুন ছবি।

```