Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিশ্বের সবথেকে দামি ভেড়া বিক্রি হয়ে গেল, ৩৬ কোটি টাকায় নিলাম ‘ডবল ডায়মন্ড’

দ্য ওয়াল ব্যুরো: ভেড়াদের মধ্যে সেরা সে। বিশ্বের সবথেকে দামি ভেড়া ‘ডবল ডায়মন্ড’ বিক্রি হয়ে গেল একটি নিলামে। দাম উঠেছে ৩৬ কোটি টাকা। এই সপ্তাহেই স্কটল্যান্ডে একটি নিলামে বিক্রি হয়ে গিয়েছে বাদামি রঙের টেক্সেল প্রজাতির এই ভেড়া। সংবাদসংস্থা সিএ

বিশ্বের সবথেকে দামি ভেড়া বিক্রি হয়ে গেল, ৩৬ কোটি টাকায় নিলাম ‘ডবল ডায়মন্ড’

শেষ আপডেট: 31 August 2020 04:26

দ্য ওয়াল ব্যুরো: ভেড়াদের মধ্যে সেরা সে। বিশ্বের সবথেকে দামি ভেড়া ‘ডবল ডায়মন্ড’ বিক্রি হয়ে গেল একটি নিলামে। দাম উঠেছে ৩৬ কোটি টাকা। এই সপ্তাহেই স্কটল্যান্ডে একটি নিলামে বিক্রি হয়ে গিয়েছে বাদামি রঙের টেক্সেল প্রজাতির এই ভেড়া। সংবাদসংস্থা সিএনএন সূত্রে খবর, স্কটল্যান্ডের ল্যানমার্কে স্কটিশ ন্যাশনাল টেক্সেল সেলের আগে থেকেই এই ভেড়া নিয়ে শুরু হয়েছিল চর্চা। স্কটল্যান্ডে টেক্সেল শিপ সোসাইটির তরফে মাঝেমধ্যেই এই রকমের ভেড়াদের নিলাম করা হয়। সেখানে ভালই দাম ওঠে তাদের। তাই বলে একটা ভেড়ার এত দাম উঠবে তা হয়তো ভাবতেই পারেননি কেউ। অন্যান্য ভেড়ার থেকে অবশ্য একটু বেশি দামেই শুরু হয়েছিল ডবল ডায়মন্ডের নিলাম। শুরুতে তার দাম রাখা হয় সাড়ে ৯ লাখ টাকা। শুরু হয় নিলাম। দাম বাড়তেই থাকে। সবাই যেন কেনার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে দাম বাড়তে বাড়তে ৩৬ কোটি টাকায় পোঁছে যায়। জানা গিয়েছে একজনের পক্ষে এই দাম দেওয়া সম্ভব হয়নি। তিনটি ফার্ম মিলে একসঙ্গে কিনেছে এই ভেড়া। তাই চুক্তি মোতাবেক টাকা জমা দেওয়ার পরেই ভেড়াটিকে পাঠিয়ে দেওয়া হবে। ভেড়াটিকে যে তিনটি ফার্ম কিনেছে তার মধ্যে একটি ফার্মের মালিক জেফ এইকেন দ্য গার্ডিয়ানকে বলেছেন, “এটা অন্য আর পাঁচটা ব্যবসার মতোই। ঘোড় দৌড়ই হোক কিংবা ভেড়ার ব্যবসা। সবসময়ই কোনও বিশেষ প্রজাতির জিনিস সামনে আসে। এই নিলামে এক বিশেষ প্রজাতির ভেড়া নিলামে এসেছিল। তাই সবাই এই ভেড়াটি কিনতে চেয়েছিলেন।” টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এই টেক্সেল প্রজাতির ভেড়া সবথেকে উৎকৃষ্ট। তাদের মাংসও নাকি খুব সুস্বাদু। হল্যান্ডে এই জাতীয় ভেড়া দেখতে পাওয়া যায়। তাই যাঁরা ভেড়া নিয়ে কারবার করেন, তাঁদের কাছে এই ভেড়া খুবই লোভনীয়। জানা গিয়েছে, ব্রিটেনে কোনও পালিত জন্তুর নিলাম গিনিতে হয়। এক গিনি ১.৪০ আমেরিকান ডলারের সমান। এই গিনিতেই চিরকাল নিলাম হয়ে আসছে। এখানেও তাই হয়েছে। এর আগে ভেড়া নিলাম হওয়ার রেকর্ড ছিল প্রায় সাড়ে ২২ লাখ টাকায়। ২০০৯ সালে ডেভেরোনভেল পারফেকশন নামের একটি ভেড়া এই দামে বিক্রি হয়। তারপর থেকে ১১ বছর অক্ষত ছিল সেই রেকর্ড। অবশেষে সব রেকর্ড ভেঙে দিল ডবল ডায়মন্ড।

```