Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এভারেস্টের চূড়াতেও হাওয়া অফিস!

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার আগাম খবর না পাওয়া পর্বতারোহীদের কাছে অন্যতম সমস্যা। এই সমস্যার খেসারত দিতে হয়েছে অনেককেই। আর তাই এ বার এক অসাধ্য সাধন করল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এভারেস্টের চূড়ায় বিশ্বের সর্বোচ্চ হাওয়া অফিস বসালো তারা। এর ফলে

এভারেস্টের চূড়াতেও হাওয়া অফিস!

শেষ আপডেট: 14 June 2019 14:29

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার আগাম খবর না পাওয়া পর্বতারোহীদের কাছে অন্যতম সমস্যা। এই সমস্যার খেসারত দিতে হয়েছে অনেককেই। আর তাই এ বার এক অসাধ্য সাধন করল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এভারেস্টের চূড়ায় বিশ্বের সর্বোচ্চ হাওয়া অফিস বসালো তারা। এর ফলে এখন এভারেস্টের চূড়ার আবহাওয়া সংক্রান্ত সব খবর পাওয়া যাবে সহজেই। এই কাজে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিকে সাহায্য করেছে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়। ৮,৪৩০ মিটার ও ৭,৯৪৫ মিটার-এই দুই উচ্চতায় বসানো স্টেশন শুক্রবারই চালু হয়েছে। এই দুটি ছাড়াও আরও তিনটি স্টেশন এভারেস্টের নানান উচ্চতায় বসানো হয়েছে। হিমবাহের আকার, অবস্থান ও আবহাওয়ার সব খবরই দেবে এই স্টেশন। খুম্বু হিমবাহ ও এভারেস্ট বেস ক্যাম্পে বসেই পাওয়া যাবে আবহাওয়ার সব খুঁটিনাটি, এমনটাই জানা গিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মার্কেটিং ও কমিউনিকেশনস ডিরেক্টর ফা জেঙ্কস জানিয়েছেন, "আমাদের দল সফলভাবে মাউন্ট এভারেস্টের ব্যালকনি এলাকা ( ৮,৪৩০ মিটার ) ও সাউথ কল এলাকায় ( ৭,৯৪৫ মিটার ) দুটি হাওয়া অফিস বসিয়েছে। এ ছাড়াও ফর্টসে ( ৩, ৮১০ মিটার ) , এভারেস্ট বেস ক্যাম্প ( ৫, ৩১৫ মিটার ) ও ক্যাম্প ২ ( ৬, ৪৬৪ মিটার ) তে আরও তিনটি ওয়েদার স্টেশন বসানো হয়েছে। এর মাধ্যমেই তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর চাপ, গতিবেগ, বায়ুপ্রবাহের দিকের মতো সব খবর সহজেই পাওয়া যাবে।" ন্যাশনাল জিওগ্রাফিকের তরফে জানানো হয়েছে, এই সব ওয়েদার স্টেশন থেকে পাওয়া তথ্য এভারেস্ট অভিযাত্রীদের খুব সাহায্য করবে। এর ফলে এভারেস্ট অভিযানে জীবনের ঝুঁকি অনেকটাই কম হবে বলে জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, এই হাওয়া অফিসের উপর নির্ভর করে প্রচুর মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হবে বলে জানিয়েছেন তাঁরা। এই হাওয়া অফিস থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে এভারেস্টের ব্যাপারে আরও অনেক তথ্য জোগাড় করে গবেষণা করা সহজ হবে বলে জানিয়েছেন ন্যাশনাল গিওগ্রাফিক সোসাইটির সদস্যরা। এর ফলে পাহাড় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে একটা নতুন দিক খুলে যাবে বলেই তাঁদের আশা। জানা গিয়েছে, ব্যালকনি এলাকায় বসানো ওয়েদার স্টেশন পৃথিবীর প্রথম ওয়েদার স্টেশন যা আট হাজার মিটার উচ্চতার উপর বসানো হয়েছে। এর মাধ্যমে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর নিয়ে গবেষণা করাও সহজ হবে বলে জানা গিয়েছে। এপ্রিল মাস থেকে এই হাওয়া অফিস বসানোর কাজ শুরু হয়েছিল। এতদিনের চেষ্টায় তা সফল হলো।

```