Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সিনেমা নয়, সত্যি! লিফটের ভিতর ৭২ ঘণ্টা আটকে ছিলেন মহিলা, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: রাজকুমার রাওয়ের ‘ট্র্যাপড’ ছবিটা যাঁরা দেখেছেন তাঁরা জানেন আচমকাই কোনও জায়গায় আটকে পড়ার অভিজ্ঞতাটা ঠিক কতটা ভয়ঙ্কর। এই ছবিতে রাজকুমার রাও আচমকাই আটকে পড়েছিলেন একটি ফাঁকা ফ্ল্যাটে। হাজার চেষ্টা করেও খুলতে পারেননি দরজার লক। শ

সিনেমা নয়, সত্যি! লিফটের ভিতর ৭২ ঘণ্টা আটকে ছিলেন মহিলা, তারপর...

শেষ আপডেট: 29 January 2019 20:30

দ্য ওয়াল ব্যুরো: রাজকুমার রাওয়ের ‘ট্র্যাপড’ ছবিটা যাঁরা দেখেছেন তাঁরা জানেন আচমকাই কোনও জায়গায় আটকে পড়ার অভিজ্ঞতাটা ঠিক কতটা ভয়ঙ্কর। এই ছবিতে রাজকুমার রাও আচমকাই আটকে পড়েছিলেন একটি ফাঁকা ফ্ল্যাটে। হাজার চেষ্টা করেও খুলতে পারেননি দরজার লক। শেষ পর্যন্ত অবশ্য নিজের বুদ্ধিতেই তিনি বেরোতে পারেন ওই বন্ধ ফ্ল্যাট থেকে। তবে সাময়িক ভাবে হারিয়ে ফেলেছিলেন মানসিক ভারসাম্য। অন্যদিকে মহেশ ভাটের ছবি ‘মার্ডার-৩’ তে দেখানো হয়েছিল নিজের তৈরি করা গোপন কুঠুরিতে নায়িকা নিজেই আটকে পড়েছেন। তবে এ বার অবশ্য রিল নয়, একেবারে রিয়েল লাইফেই লিফটের ভিতর আটকে পড়লেন বাড়ির পরিচারিকা। তাও একবারে টনা তিন দিনের জন্য। তবে জীবিত অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে ওই মহিলাকে। নিউ ইয়র্ক সিটির অন্যতম কোটিপতি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ওয়ারেন স্টিফেন্সের বাড়িতে দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করছেন মারিটস ফর্টালিজা। কদিন আগে ছুটিতে বেড়াতে গিয়েছিলেন স্টিফেন্স পরিবার। আর সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা। লিফটের মধ্যে ৭২ ঘণ্টা আটকে ছিলেন বছর ৫৩-র ওই পরিচারিকা। গত শুক্রবার লিফটে ওঠেন মারিটস। আচমকাই বাড়ির তিনতলা এবং চারতলার মাঝে দাঁড়িয়ে যায় ওই লিফট। এ ভাবে লিফট থেমে যাওয়ায় ভয় পেয়ে যান মারিটস। খানিক পরেই বুঝতে পারেন বিগড়ে গিয়েছে লিফট। আর তিনি যে সেখানে আটকে পড়েছেন এ খবর জানে না কেউই। তিনদিনের মাথায় একটি ডেলিভারি সংস্থা স্টিফেন্স পরিবারের জন্য জিনিস নিয়ে আসে। এবং সেই সময়ে বাড়িরই একজন গোটা ব্যাপারটা খেয়াল করেন। বুঝতে পারেন খারাপ হয়ে যাওয়া লিফটের মধ্যে আটকে রয়েছে মারিটস। মঙ্গলবার উদ্ধার করা হয়েছে ওই মহিলাকে। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, টানা ৭২ ঘণ্টা আটকে থাকার ফলে মারটসের শরীরে কোনও জল বা খাবার পৌঁছায়নি। আর সে জন্যই ডিহাইড্রেশন (শরীরে জল কমে যাওয়া) হয়েছে ওই পরিচারিকার। তবে চিকিৎসকেরা এটাও জানিয়েছেন যে ধীরে ধীরে উন্নত হচ্ছে মারিটসের শারীরিক পরিস্থিতি। এই ঘটনায় একটি বিবৃতি জারি করেছে ওয়ারেন স্টিফেন্সের ইনভেস্টমেন্ট ব্যঙ্কিং সংস্থা। সেখানে বলা হয়েছেম এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে আর এ ধরণের ঘটনা না ঘটে সে দিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/2019/01/news-state-hundreds-of-bird-died-due-to-stuck-into-fishing-net-in-moynaguri/

```