Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ককপিটের দরজা খুলে নেমেই 'কিকি ড্যান্স' মহিলা পাইলটের, ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়ি থেকে হঠাৎ করে নেমে নাচ, নেটিজেনদের ভাষায় 'কিকি চ্যালেঞ্জ' হালফিলের সোশ্যাল মিডিয়ায় অন্যতম ট্রেন্ডিং বিষয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই নিজের নিজের অভিনব কায়দায় এই চ্যালেঞ্জে মেতে উঠেছেন। কিন্তু তা

ককপিটের দরজা খুলে নেমেই 'কিকি ড্যান্স' মহিলা পাইলটের, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 30 August 2018 11:16

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়ি থেকে হঠাৎ করে নেমে নাচ, নেটিজেনদের ভাষায় 'কিকি চ্যালেঞ্জ' হালফিলের সোশ্যাল মিডিয়ায় অন্যতম ট্রেন্ডিং বিষয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই নিজের নিজের অভিনব কায়দায় এই চ্যালেঞ্জে মেতে উঠেছেন। কিন্তু তাই বলে চলন্ত বিমান থেকে নেমে কিকি চ্যালেঞ্জ? সম্প্রতি স্প্যানিশ পাইলট আলেজান্দ্রা মানরিকেজ এমন কাণ্ড ঘটিয়েছেন। তাঁকে সঙ্গ দিয়েছেন অন্য এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। ভিডিওতে দেখা যাচ্ছে বিমান চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই ককপিট থেকে সটান নেমে গেলেন বিমান চালিকা আলেজান্দ্রা মানরিকেজ। তাঁর সঙ্গে নেমে পড়লেন অন্য এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। নেমেই নাচতে শুরু করে দিলেন তাঁরা। বিমানটি এগিয়ে যাচ্ছে আর বিমানের সিঁড়ি ধরেই নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন তাঁরা। https://twitter.com/ProudIndian001/status/1034770415925772288 আলেজান্দ্রা একজন অভিজ্ঞ পাইলট। ইতিমধ্যেই ৪০ দেশে বিমান উড়িয়েছেন তিনি। বর্তমানে আটলান্টিক সাগরের উপর দিয়ে ওড়ান প্রাইভেট জেট। এই ঘটনা সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে হাজার হাজার ভিউ ছাড়াচ্ছে আলেজান্দ্রার কিকি চ্যালেঞ্জ। কেউ কেউ অভিজ্ঞ এই পাইলটের নাচের প্রশংসা করেছেন। বলেছেন, এত বিমান ওড়ানোর ক্ষমতার সঙ্গে নাচের ক্ষমতাটিও ভালোই রপ্ত করেছেন আলেজান্দ্রা। আবার অনেকে এর বিরুদ্ধে কথাও বলেছেন। তাঁদের বক্তব্য, গাড়ি থেকে নেমে কিকি চ্যালেঞ্জ করা আর বিমান থেকে নেমে কিকি চ্যালেঞ্জ করার মধ্যে জামিন আসমান ফারাক। কারণ এক্ষেত্রে শুধু নিজের প্রাণ নয়, যাত্রীদের প্রাণের দায়িত্বও থাকে পাইলটের উপর। তাই এত অভিজ্ঞ পাইলট হওয়া সত্বেও এখানে বোকামোর পরিচয় দিয়েছেন আলেজান্দ্রা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```