অ্যাভেঞ্জার্স দেখতে গিয়ে হাউ-হাউ কান্না, রক্তচাপ বেড়ে হাসপাতালে ভর্তি তরুণী
দ্য ওয়াল ব্যুরো: অ্যাভেঞ্জার্স এন্ডগেম। অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ ছবি রিলিজ হয়েছে শুক্রবার। আইরনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, দ্য ব্ল্যাক উইডো, থানোসদের শেষবার দেখার জন্য গোটা বিশ্বজুড়ে মানুষ ভিড় করেছেন সিনেমা হলে। টিকিট নিয়ে হাহাকারের ম
শেষ আপডেট: 27 April 2019 08:52
দ্য ওয়াল ব্যুরো: অ্যাভেঞ্জার্স এন্ডগেম। অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ ছবি রিলিজ হয়েছে শুক্রবার। আইরনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, দ্য ব্ল্যাক উইডো, থানোসদের শেষবার দেখার জন্য গোটা বিশ্বজুড়ে মানুষ ভিড় করেছেন সিনেমা হলে। টিকিট নিয়ে হাহাকারের মাঝে যাঁরা এই ছবি দেখতে পেয়েছেন, তাঁরাই বলছেন, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো ছবি। তা বলে এই ছবি দেখতে দেখতে এমন কাঁদতে শুরু করলেন এক তরুণী যে সোজা হাসপাতালে ভর্তি করতে হলো তাঁকে।
ঘটনাটি চিনের নিংবোর। ২১ বছরের তরুণী শিয়াওলি এই ছবি দেখতে গিয়েছিলেন শুক্রবার রাতে। পাশে বসা এক দর্শকের বক্তব্য, ছবির শুরু থেকেই কাঁদতে শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর কান্না বাড়তে থাকে। ছবির শেষ দিকে গিয়ে রীতিমতো হাউ-হাউ করে কাঁদতে শুরু করেন ওই তরুণী। এরপরেই কেমন যেন নেতিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পাশে বসা দর্শক খবর দেন হলের কর্তৃপক্ষকে। হল মালিক সঙ্গে সঙ্গে তাঁকে পাঠান ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মিংঝৌ হাসপাতালে। সেখানেই চিকিৎসা হয় তাঁর।

মিংঝৌ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অনেক বেশি পরিমাণে কেঁদে ফেলার ফলে ওই তরুণীর রক্তচাপ বেড়ে গিয়েছিল। ফলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে গিয়েছিল। ঠিকমতো অক্সিজেন পাচ্ছিলেন না। তাই তাঁর হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। শরীর নেতিয়ে যায়। চিকিৎসকরা আরও জানিয়েছেন, হয়তো অ্যাভেঞ্জার্স সিরিজের এই ভক্ত তরুণী আগে থেকেই সিরিজ বন্ধ হয়ে যাবে বলে দুঃখে ছিলেন। ফলে তাঁর মাথাতেও এই ঘটনা ধাক্কা দিয়েছিল। আর তাই ছবি দেখতে দেখতে বেশি পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিলেন তিনি। তারফলেই এই বিপত্তি। তবে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তাঁকে এমারজেন্সিতে ভর্তি করে অক্সিজেন দিতে হয়। তা ছাড়াও তাঁর উত্তেজনা কমাতে ইঞ্জেকশনও দেন ডাক্তাররা। চিকিৎসকরা জানিয়েছেন, বেশি দেরি হলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত।
সুস্থ হওয়ার কিছুক্ষণ পরে অবশ্য তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু নিজের প্রিয় তারকাদের দেখতে এসে যে পুরোটা দেখা হলো না! আক্ষেপ নেই তরুণীর। বাড়ি যাওয়ার আগে তিনি জানিয়েছেন, বাকিটা দেখার জন্য আবার যাবেন সিনেমা হলে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-entertainment-in-sushmita-sens-post-featuring-rohman-shawl-the-internet-spotted-an-engagement-ring/