দ্য ওয়াল ব্যুরো: জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎই হাঙর ভর্তি ট্যাঙ্কের মধ্যে পড়ে গেলেন এক মহিলা। যদিও স্থানীয় মানুষের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন তিনি। কিন্তু পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে।
https://youtu.be/-SycH4SZ3eg
ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংশিং জেলায়। সেখানকার একটি মলে সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি হাঙর ভর্তি ট্যাঙ্ক আছে। সেখানেই হাঙরদের খাওয়ানোর জন্য ট্যাঙ্কের মুখ খোলা ছিল। ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই সেই ট্যাঙ্কে পড়ে যান এক মহিলা। মহিলা পড়ে গেলে সঙ্গে সঙ্গে আশেপাশের কর্মীরা ছুটে আসেন। ততক্ষণে ওই মহিলার পাশ দিয়ে হাঙর ঘোরা শুরু হয়েছে। কিন্তু খারাপ কিছু ঘটার আগেই কর্মীদের তৎপরতায় সেই মহিলাকে তুলে না হয়। সামান্য কিছু আঘাত ছাড়া কিছু হয়নি মহিলার।
উঠে আসার পর পুরো ঘটনাটা জানা যায়। ওই মলে হাঙরদের ট্যাঙ্কে কয়েকটি বাচ্চা হাঙর আছে। প্রত্যেক দিন মল খোলার আগেই হাঙরদের খাওয়ানো হয়। সেই সময় দোকানের কর্মীরা ছাড়া বাইরের কোনও ক্রেতা থাকেন না। এ দিন ওই মহিলার দোকানে গুরুত্বপূর্ন মিটিং ছিল। দেরি হয়ে যাওয়ার তাড়াহুড়োয় ছিলেন ওই মহিলা। তাই হাঙ্গরের ট্যাঙ্কের যে মুখ খোলা সেটা তিনি দেখতে পাননি। তাই অসাবধানতাবশত ট্যাঙ্কের মধ্যে পড়ে যান। যদিও কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন মহিলা।