Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কোভিড ভ্যাকসিন নিতে তৈরি, সাধারণ মানুষের কাছে বার্তা যাবে: হু প্রধান

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের একাধিক দেশে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই একাধিক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা এই ভ্যাকসিন নিয়েছেন। সাধারণ মানুষের মন থেকে যাতে ভ্যাকসিন সম্পর্কিত ভয় দূর হয় তার জন্যই এই পদক্ষেপ তা

কোভিড ভ্যাকসিন নিতে তৈরি, সাধারণ মানুষের কাছে বার্তা যাবে: হু প্রধান

শেষ আপডেট: 5 December 2020 04:02

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের একাধিক দেশে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই একাধিক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা এই ভ্যাকসিন নিয়েছেন। সাধারণ মানুষের মন থেকে যাতে ভ্যাকসিন সম্পর্কিত ভয় দূর হয় তার জন্যই এই পদক্ষেপ তাঁরা নিচ্ছেন বলে জানিয়েছেন। সেই একই কাজ করতে চান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু প্রধান টেড্রস আধানম। তিনি জানিয়েছেন, মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে ও মনের জোর বাড়াতে তিনিও কোভিড ভ্যাকসিন নিতে তৈরি। ইতিমধ্যেই জানা গিয়েছে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং বারাক ওবামা, জর্জ ডাব্লু বুশ ও বিল ক্লিন্টনের মতো প্রাক্তন প্রেসিডেন্টরা সেখানে তৈরি কোভিড ভ্যাকসিন নেবেন। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন টেড্রস। শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা খুবই ভাল পদক্ষেপ। আমি মনে করি তাঁরা ইতিমধ্যেই যে দায়বদ্ধতা দেখিয়েছেন সেটা খুবই ভাল। তাঁরা অন্যদের প্রভাবিত করতে পারবেন। কারণ তাঁদের প্রভাব অন্যদের মধ্যে অনেক বেশি।” তারপরেই হু প্রধানকে প্রশ্ন করা হয়, তিনি নিজেও কি এই ধরনের পদক্ষেপ নিতে চান। তার জবাবে তিনি বলেন, “এই একই কাজ করতে পারলে আমি খুবই খুশি হব। আমি সত্যিই খুব খুশি হব।” যদিও তারপরেই তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হওয়ার জন্য আগ বাড়িয়ে সবার আগে তিনি টিকা নেবেন না। কারণ এই সংস্থার একটা নিয়ম রয়েছে। তা হল সবার মধ্যে সমানভাবে টিকা বন্টন করা। আধানম বলেন, “আমি নিশ্চিত করব কখন আমার সময় এসেছে। আমি অন্য কারও ভ্যাকসিন নিতে চাই না। কারণ আমার থেকেও ভ্যাকসিনের প্রয়োজন অন্য কারও বেশি অনেক বেশি থাকতে পারে।” গত বুধবার পাশ্চাত্যের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিয়েছে। ফাইজার-বায়োএনটেকের এই ভ্যাকসিন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য অনেক দেশও সেই পথেই এগোচ্ছে। কিন্তু এই বিষয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে ভুল তথ্য গেলে তার প্রভাব খারাপ হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। তাই ১০০ শতাংশ নিশ্চিত না হওয়ার আগে এই ভ্যাকসিন দিতে নিষেধ করছেন তাঁরা।

```