Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গেইলের সঙ্গে ছবি ট্রোলড হতেই রেগে আগুন বিজয় মাল্য

দ্য ওয়াল ব্যুরো: তাঁর সঙ্গে বিজয় মাল্যর সম্পর্ক আইপিএল-এর সূত্রেই। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে যখন তিনি একের পর এক ছয় হাঁকাতেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে লিকার টাইকুন তথা টিমের মালিক বিজয় মাল্যর শিস দেওয়ার দৃশ্য সবার চেনা। এ বার সেই

গেইলের সঙ্গে ছবি ট্রোলড হতেই রেগে আগুন বিজয় মাল্য

শেষ আপডেট: 14 July 2019 08:44

দ্য ওয়াল ব্যুরো: তাঁর সঙ্গে বিজয় মাল্যর সম্পর্ক আইপিএল-এর সূত্রেই। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে যখন তিনি একের পর এক ছয় হাঁকাতেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে লিকার টাইকুন তথা টিমের মালিক বিজয় মাল্যর শিস দেওয়ার দৃশ্য সবার চেনা। এ বার সেই ‘বিগ বস’-এর সঙ্গে ছবি টুইট করে দেদার ট্রোলড হলেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। তাতে গেইল কোনও রা না কাটলেও, মাল্য কিন্তু রেগে গেলেন। ৯ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে ব্রিটেনের আদালতে মাল্যর বিরুদ্ধে প্রত্যার্পণ মামলা চলছে। আর বিশ্বকাপের জন্য ইংল্যান্ডেই রয়েছেন গেইল। নিজের দেশ ট্র্যাক থেকে ছিটকে গেলেও, রবিবারের ফাইনাল দেখার জন্য থেকে গিয়েছেন এই মারকাটারি ব্যাটসম্যান। গতকাল দু’জনের দেখা হয়েছিল ইংল্যান্ডের সিলভারস্টোন সার্কিটে। মাল্যর কাঁধে হাত রেখে গেইল লিখেছেন, “গ্রেট টু ক্যাচ আপ উইথ বিগবস।” https://twitter.com/henrygayle/status/1150068331325612034 যেই না ছবি টুইট করেছেন গেইল, ওমনি শুরু ট্রোল। কেউ লিখেছেন, “আপনি আর বস পাতানোর লোক পেলেন না?” কেউ আবার টিপ্পনি কেটে লিখে গিয়েছেন, “ধনসম্পদ সামলে রাখবেন! কখন যে কী হয় বলা যায় না!” এই সব কটাক্ষ দেখে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি মাল্য। জোড়া টুইট করেছেন কিংফিশারের মালিক। বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে তাঁকে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছে ইংল্যান্ডের মাঠে। দু’বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই ঘটনা ঘটেছিল। টুইটে মাল্যও গেইলকে বিগবস সম্বোধন করে লিখেছেন, “যাঁরা আমায় চোর বলছেন, এটা তাঁদের সবার জন্য। আমি তো বলেছিলাম আমার সব সম্পত্তি নিয়ে টাকা মিটিয়ে দিতে। ব্যাঙ্ক তা করেনি। এ বার বুঝুন কে চোর!” পরে আরও একটি টুইটে লিখেছেন, “আমার বন্ধুর সঙ্গে ছবি নিয়ে যাঁরা চোর চোর বলছেন, তাঁরা গিয়ে ব্যাঙ্ককে জিজ্ঞেস করুন।” ২০১৬ সালের ২ মার্চ ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন মাল্য। তারপর একাধিকবার সামনে এসেছে লন্ডনের খামারবাড়িতে তাঁর বিলাসবহুল জীবন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে। চলছে ভারতে ফিরিয়ে আনার মামলা। কিন্তু যাঁর সঙ্গেই ছবি দিন মাল্য, নেট দুনিয়া যেন ওঁত পেতে বসে থাকে। চোর বলার জন্য!

```