Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন স্পেস ফোর্সের ইউনিফর্ম সামনে আনল ট্রাম্প সরকার, কেমন এই পোশাক

দ্য ওয়াল ব্যুরো: সাত দশক পরে আমেরিকার নতুন সেনাবাহিনী গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বাহিনীর নাম দেওয়া হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স। সেই বাহিনীর নতুন পোশাক প্রকাশ করা হল। আর সেই পোশাক দেখার পরেই প্রশংসা ও সমালোচনা দুইই

মার্কিন স্পেস ফোর্সের ইউনিফর্ম সামনে আনল ট্রাম্প সরকার, কেমন এই পোশাক

শেষ আপডেট: 19 January 2020 09:27

দ্য ওয়াল ব্যুরো: সাত দশক পরে আমেরিকার নতুন সেনাবাহিনী গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বাহিনীর নাম দেওয়া হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স। সেই বাহিনীর নতুন পোশাক প্রকাশ করা হল। আর সেই পোশাক দেখার পরেই প্রশংসা ও সমালোচনা দুইই শুরু হয়েছে মার্কিন জনগণের মধ্যে। শনিবার এই জংলা রঙয়ের পোশাক নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে দ্য ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স। এই ছবিতে দেখা যাচ্ছে, পোশাকের বাঁ দিকের হাতার নীচের দিকে বাহিনীর নাম লেখা ও উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের রঙিন পতাকা আঁকা। কারণ এই ধরনের পোশাকে সাধারণত ধুসর রঙয়ের পতাকা লাগানো থাকে। এই ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। নানা ধরনের কমেন্ট আসছে। কেউ সমালোচনা করছেন তো কেউ এই পোশাকের প্রশংসা করেছেন। একজন সমালোচনা করে বলেন, স্পেস ফোর্সের সদস্যরা কেন জংলা রঙয়ের পোশাক পরবেন। তার উত্তরে স্পেস ফোর্সের তরফে জানানো হয়েছে, মার্কিন সেনাবাহিনীতে সবার মধ্যে একতা রাখার জন্যই একই ধরনের পোশাক করা হয়েছে। এতে সাধারণ মানুষেরই করের টাকা বেঁচেছে। https://twitter.com/SpaceForceDoD/status/1218335200964464650?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1218335200964464650&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fus-unveils-uniforms-for-its-space-force-this-is-what-it-looks-like-2166267 অনেক সমালোচনার মধ্যেই গত বছর ২০ ডিসেম্বর এই সেনাবাহিনী তৈরি করেন ট্রাম্প। জানানো হয়েছে, এই বাহিনী সরাসরি পেন্টাগনের নির্দেশ অনুসরণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্পেসই লড়াইয়ের নতুন জায়গা। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন ও দীর্ঘস্থায়ী যেসব মিশন, সেখানে পাঠানো হবে এই সেনাদের। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, বিমানবাহিনী ও সেনাবাহিনীর ১৬ হাজার কর্মীদের নিয়ে এই স্পেস ফোর্স গঠন করা হয়েছে।

```