Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসার প্রতিরোধে যুগান্তকারী আবিষ্কারে নোবেল পুরস্কার দুই গবেষকের

দ্য ওয়াল ব্যুরো: মারণ রোগ ক্যানসারে এক যুগান্তকারী আবিষ্কারে এ বার নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তোসুকু  হোনজো। সোমবারই এই ঘোষণা করা হয়েছে। ক্যানসার প্রতিরোধে কী করে মানুষের শরীরের প্রোটিন কোষগুলিই বাধা দ

ক্যানসার প্রতিরোধে যুগান্তকারী আবিষ্কারে নোবেল পুরস্কার দুই গবেষকের

শেষ আপডেট: 1 October 2018 13:11

দ্য ওয়াল ব্যুরো: মারণ রোগ ক্যানসারে এক যুগান্তকারী আবিষ্কারে এ বার নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তোসুকু  হোনজো। সোমবারই এই ঘোষণা করা হয়েছে। ক্যানসার প্রতিরোধে কী করে মানুষের শরীরের প্রোটিন কোষগুলিই বাধা দেয় এবং কীকরে এই কোষগুলিকে ভেঙে ক্যানসার প্রতিরোধ করা যায় সেই গবেষণাতেই সাফল্য পেয়েছেন এই দুই বিজ্ঞানী। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালিসন এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোনজো ২০১৪ সালে তাঙ পুরস্কার পান। যাকে অনেকে এশিয়ার নোবেল বলে থাকেন।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

এই দুই বিজ্ঞানী পুরস্কার হিসেবে পাচ্ছেন ৮৭ লক্ষ সুইডিশ ক্রোণা। অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী অর্থাৎ আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে অ্যালিসন এবং তোসুকু ষোড়শ চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। গতবছর মার্কিন গবেষক জেফরি হল, মাইকেল রসবাশ, মাইকেল ইয়াং “সার্কাডিয়ান ক্লক”এর উপরে তাঁদের গবেষণার জন্য় পুরস্কৃত হন। যা মানবদেহের খিদে, ঘুম, হরমোন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এ বছরে ২ অক্টোবর পদার্থবিদ্যা, ৩ অক্টোবর রসায়ন, এবং ৫ অক্টোবর শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা ঘোষণা করা হবে। সব শেষে ৮ অক্টোবর ঘোষিত হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

```