Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্রাম্পকে ইমপিচ করতে শুরু হল অধিবেশন, কিছু রিপাবলিকানও ভোট দিতে পারেন তাঁর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য অধিবেশন শুরু হয়ে গেল। মার্কিন সময় বিকেল ৩ টে নাগাদ এ ব্যাপারে ভোটাভুটি হওয়ার কথা। এই নিয়ে দ্বিতীয় বার ট্রাম্পের ইমপিচমেন্টের জন্য ভোটা

ট্রাম্পকে ইমপিচ করতে শুরু হল অধিবেশন, কিছু রিপাবলিকানও ভোট দিতে পারেন তাঁর বিরুদ্ধে

শেষ আপডেট: 14 January 2021 02:03

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য অধিবেশন শুরু হয়ে গেল। মার্কিন সময় বিকেল ৩ টে নাগাদ এ ব্যাপারে ভোটাভুটি হওয়ার কথা। এই নিয়ে দ্বিতীয় বার ট্রাম্পের ইমপিচমেন্টের জন্য ভোটাভুটি হতে যাচ্ছে প্রতিনিধি পরিষদে। সে দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম, যাঁর বিরুদ্ধে দু’বার ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটি হচ্ছে। প্রতিনিধি পরিষদে ডেমক্র্যাটরাই এখন সংখ্যা গরিষ্ঠ এবং তাঁরা নিজেরাই ইমপিচমেন্টের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে পারার কথা। তবে একাধিক সংবাদমাধ্যমের মতে, বেশ কিছু রিপাবলিকানও যোগ দিতে পারেন তাঁদের সঙ্গে। যেমন জেইম হেরেরা বিউটলার গত রাতে ঘোষণা করেছেন যে তিনি ইমপিচমেন্টের সমর্থনে ভোট দেবেন। সেই সঙ্গে এক বিবৃতিতে তিনি বলেছেন “ট্রাম্প তাঁর শপথ ভেঙেছেন”। তাঁর কথায়, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি প্রশাসন থেকে পরবর্তী প্রশাসনে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরে বাধা দিয়েছেন, দাঙ্গায় উস্কানি দিয়েছেন”। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেত্রী, কংগ্রেস সদস্যা লিজ চেনিও ইমপিচমেন্টের সমর্থনে মুখ খুলেছেন। তিনি বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট এ ভাবে প্রতারণা করেননি। এ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা খোলাখুলিই জানিয়েছেন কংগ্রেস সদস্য জন ক্যাটকো, অ্যাডাম কিনজিঙ্গার এবং ফ্রেড উপটন। তবে প্রতিনিধি পরিষদে ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থী বলেছেন, “ইমপিচমেন্টের বিষয়টি দেশের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্য ভাল হবে না।

```