Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিটেনে লকডাউন চলবে জুনের ১ তারিখ পর্যন্ত: বরিস জনসন

দ্য ওয়াল ব্যুরো: জুনের পয়লা তারিখ পর্যন্ত ব্রিটেনে চলবে লকডাউন। রবিবার এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর কথায়, এই মুহূর্তে ব্রিটেনে লকডাউন তোলার কোনও প্রশ্নই ওঠে না। তবে ১ জুন থেকে শর্তসাপেক্ষে কিছু নিয়ম শিথিল করা হবে।

ব্রিটেনে লকডাউন চলবে জুনের ১ তারিখ পর্যন্ত: বরিস জনসন

শেষ আপডেট: 11 May 2020 02:24

দ্য ওয়াল ব্যুরো: জুনের পয়লা তারিখ পর্যন্ত ব্রিটেনে চলবে লকডাউন। রবিবার এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর কথায়, এই মুহূর্তে ব্রিটেনে লকডাউন তোলার কোনও প্রশ্নই ওঠে না। তবে ১ জুন থেকে শর্তসাপেক্ষে কিছু নিয়ম শিথিল করা হবে। যেমন জুনের ১ তারিখ থেকে কিছু দোকানপাট এবং পাবলিক প্লেস খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে বাইরে থেকে বিমান সফরে ব্রিটেনে আসা সকলকেই বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর ইউরোপেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে নভেল করোনাভাইরাস। ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্রিটেনেই কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, ইতিমধ্যেই প্রায় ৩২ হাজার। পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,১৯,১৮৩। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১,৮৫৫।
আরও পড়ুন- হু হু করে বাড়ছে করোনা, দিল্লিকে পেছনে ফেলে সংখ্যার নিরিখে দেশের তিন নম্বরে তামিলনাড়ু
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে লকডাউন শিথিল করে দেওয়ার অর্থ এতদিন যাঁরা নিয়ম মেনে করোনা সংক্রমণ রুখে দেওয়ার চেষ্টা করছিলেন তাঁদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া। অতএব এখনই লকডাউন উঠবে না। পরবর্তী পরিকল্পনা কী হবে তা নিয়ে সোমবার ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা করবেন বরিস জনসন। মূলত পাঁচটি পর্যায়ে কোভিড অ্যালার্ট জারি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে চতুর্থ পর্যায়ে রয়েছে ব্রিটেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় পঞ্চম পর্যায়ে। তার থেকে মাত্র এক ধাপ পিছনে রয়েছে ব্রিটেন। অবিলম্বে পর্যায়ে তিনে আসা উচিত এই দেশের। সেজন্য যাঁরা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে পাননি তাঁদের ক্ষেত্রে বিশেষ করে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলা এবং গণপরিবহন এড়িয়ে চলার কথা বলা হয়েছে ব্রিটেন প্রশাসনের তরফে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১ জুন থেকে বেশ কিছু প্রাইমারি স্কুলও খুলতে পারে। চার থেকে এগারো বছরের বাচ্চাদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া এই বুধবার থেকে নিজের বাড়িতেই খেলাধুলো, এক্সারসাইজ এবং সানবাথ-ও নিতে পারবেন ব্রিটেনের বাসিন্দারা।

```