চলন্ত বাইকেই স্নান, দুই যুবকের ভিডিও ভাইরাল
দ্য ওয়াল ব্যুরো: এক যুবক অন্যজনকে স্নান করিয়ে দিচ্ছেন। রীতিমতো মাথায় শ্যাম্পু মাখিয়ে বালতি থেকে মগে করে স্নান করিয়ে দিচ্ছেন। নিজেও স্নান করছেন। কিন্তু পুরোটাই হচ্ছে বাইকে বসে। তাও আবার চলন্ত বাইকে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যা
শেষ আপডেট: 28 January 2020 09:02
দ্য ওয়াল ব্যুরো: এক যুবক অন্যজনকে স্নান করিয়ে দিচ্ছেন। রীতিমতো মাথায় শ্যাম্পু মাখিয়ে বালতি থেকে মগে করে স্নান করিয়ে দিচ্ছেন। নিজেও স্নান করছেন। কিন্তু পুরোটাই হচ্ছে বাইকে বসে। তাও আবার চলন্ত বাইকে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে দুই যুবকে বাইকে করে যাচ্ছেন। শুধু বারমুডা পরে রয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে রাখা একটি বালতি। বাইক চালকের সামনে একটা বিয়ারের বাক্স রাখা রয়েছে। বাইক চালক এক হাতে নিজের মাথায় শ্যাম্পু লাগাচ্ছেন। তারপর পিছনে থাকা যুবক বালতি থেকে মগে করে জল ঢেলে দিচ্ছেন তাঁর মাথায়। তিনি নিজেও নিজের মাথায় জল ঢালছেন। এভাবেই স্নান করতে করতে বাইকে নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা। আর এই পুরো ঘটনার ভিডিও করা হচ্ছে পিছনে চলা আর একটি বাইক থেকে।

বিবিসি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের বিন দুওং প্রদেশে। দুই যুবকের মধ্যে একজনের নাম হুয়ান তান কান। তাঁর বয়স ২৩। অন্যজনের নাম এখনও জানা যায়নি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সবাই এই কাজের সমালোচনা করা শুরু করেন। এভাবে বাইক চালাতে চালাতে স্নান করার জন্য সবাই সমালোচনা করেছেন তাঁদের।
https://www.facebook.com/baogiaothong.vn/videos/169846770995125/
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তা পুলিশের নজরে আসে। ভিডিওতে তাঁদের বাইকের নম্বর প্লেট দেখা যাচ্ছিল। সেই নম্বর প্লেট দেখে দুই যুবককে আটক করে পুলিশ। এভাবে মদ্যপ অবস্থায় বাইক চালাতে চালাতে স্নান করার জন্য তাঁদের জরিমানা করেছে পুলিশ। বিনা হেলমেট ও লাইসেন্স ছাড়া বাইক চালানোর জন্য তাঁদের প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। তাঁদের বাইকের লাইসেন্সও বাজেয়াপ্ত করেছে পুলিশ।