Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা নাকি ১৩৮ মিলিয়ন! বেফাঁস টুইটে ফের স্বমহিমায় ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত টুইট থেকে বেঁফাস মন্তব্য, তাঁর জুড়ি মেলা ভার। আর পরিস্থিতি জটিল, কঠিন কিংবা স্পর্শকাতর হলে তো কথাই নেই। টুইটারে তাঁর টুইট ভাইরাল হওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা নাকি ১৩৮ মিলিয়ন! বেফাঁস টুইটে ফের স্বমহিমায় ট্রাম্প

শেষ আপডেট: 21 April 2019 12:25

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত টুইট থেকে বেঁফাস মন্তব্য, তাঁর জুড়ি মেলা ভার। আর পরিস্থিতি জটিল, কঠিন কিংবা স্পর্শকাতর হলে তো কথাই নেই। টুইটারে তাঁর টুইট ভাইরাল হওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাতসকালেই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। পরপর আটটি বিস্ফোরণ হয় সেখানে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২০৭ জনের। আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি। তিনটি হোটেল এবং তিনটি গির্জায় এ দিন বিস্ফোরণ হয় কলম্বোতে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে শ্রীলঙ্কা প্রশাসন। ভয়াবহ এই নাশকতার ঘটনায় শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব। শ্রীলঙ্কাবাসীকে সমবেদনা জানাতে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্পও। আর সেখানেই এক মস্ত গণ্ডগোল করেছেন তিনি। নিজের টুইটে ট্রাম্প লিখেছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩৮ মিলিয়ন লোক! মার্কিন প্রেসিডেন্টের এই টুইটের পরেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কড়া ভাষায় নিন্দা করে টুইটারিয়ানরা বলেছেন, “এমন স্পর্শকাতর বিষয়ে তথ্য দেওয়ার আগে প্রেসিডেন্টের আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। কী ভাবে এমন ভুল করলেন তিনি?” অনেকেই আবার বলেছেন, “ট্রাম্প বোধহয় ঠিক করে সংখ্যা গুনতেও জাননে না। তফাত বোঝেন না শূন্যেরও। সে জন্যেই ১৩৮ জন (সে সময়ে নিহতের সংখ্যা) আর ১৩৮ মিলিয়ন গুলিয়ে ফেলেছেন।“ তবে টুইটারে সমালোচনা শুরু হতেই টুইটটি মুছে ফেলা হয়। https://twitter.com/realDonaldTrump/status/1119923840161857536 তবে এমন বিতর্কিত টুইট এই প্রথমবার করেননি ট্রাম্প। সম্প্রতি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্যারিস শতাব্দী প্রাচীন স্থাপত্য নোতর দাম গির্জা। আগুনের লেলিহান শিখা ছারখার করে দিয়েছিল এই দর্শনীয় স্থানের একটা বড় অংশ। প্রায় ৮০০ বছরের পুরনো মধ্যযুগীয় স্থাপত্যের এ হেন করুণ দশায় হাহাকার পড়ে গিয়েছিল গোটা প্যারিস জুড়ে। কেঁদেছিল সারা বিশ্ব। কিন্তু সেই পরিস্থিতেও চান মেজাজে টুইটারে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছিলেন, ‘বিধ্বংসী আগুনের কবলে প্যারিসের নোতর দাম ক্যাথিড্রাল। দাউ দাউ করে জ্বলছে শতাব্দী প্রাচীন গির্জা। এই দৃশ্য দেখা সাঙ্ঘাতিক ব্যাপার। আমার মনে হয় যদি উড়ন্ত ট্যাঙ্ক থেকে জল ঢালা যেত, তাহলে কাজ হত অনেক তাড়াতাড়ি।’’ https://twitter.com/realDonaldTrump/status/1117844987293487104 সে বারও ট্রাম্পের টুইট প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমন স্পর্শকাতর বিষয়ে কী ভাবে মার্কিন প্রেসিডেন্ট এ হেন বেফাঁস মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল গোটা বিশ্ব। তবে এ দিন ফের চেনা ছন্দেই দেখা গেল তাঁকে। ট্রাম্পের টুইটার ট্রেন্ড দেখে নেটিজেনরা বলছেন, “সত্যিই! মার্কিন প্রেসিডেন্টের জুড়ি মেলা ভার।“

```