Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রকোপ সামাল দিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। আর তাই তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের

শেষ আপডেট: 30 May 2020 02:42

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রকোপ সামাল দিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। আর তাই তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে আমেরিকা। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে প্রধান কারণ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতা। আজকের এই মহামারী নিয়ে আগে থেকে কাউকে কিছুই জানাতে পারেনি তারা। কী ভাবে এই মহামারীর মোকাবিলা করতে হবে সে বিষয়েও কিছু বলতে পারছে না তারা। তাই হু-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি আমরা।” হু-এর জন্য যে টাকা বরাদ্দ থাকত তা বিশ্বজুড়ে অন্যান্য সংস্থা, যারা করোনা মোকাবিলায় ও মানুষের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে, তাদের দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রতি বছর সবথেকে বেশি আর্থিক সাহায্য করত আমেরিকা। প্রতি বছর আমেরিকার তরফে প্রায় তিন হাজার কোটি টাকা দেওয়া হত এই সংস্থাকে। গত মাসে হু-কে দেওয়া ফান্ড আটকে দিয়েছিলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, আগে থেকে কোভিড ১৯-এর বিরুদ্ধে কোনও রকমের ব্যবস্থা নেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাউকে সতর্ক করা হয়নি। ফলে এই ভাইরাসের প্রকোপ অনেক বেশি ছড়িয়ে পড়েছে। দিন দশেক আগে ট্রাম্প ফের অভিযোগ করেন চিনের হাতের পুতুলে পরিণত হয়েছে হু। তাই চিনকে আড়াল করার চেষ্টা করছে তারা। সবাই জানে, করোনাভাইরাস ছড়ানোর পিছনে চিনের কত বড় হাত রয়েছে। কিন্তু তারপরেও হু চিনের পাশেই দাঁড়াচ্ছে। এই মনোভাব থেকে সরে না এলে পাকাপাকি ভাবে ফান্ড বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এই সপ্তাহেই হু-এর তরফে একটি ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, যেখানে চাইলে যে কেউ আর্থিক সাহায্য করতে পারবে। শুধুমাত্র কোনও দেশ নয়, চাইলে কোনও সংস্থা বা ব্যক্তিগত ভাবে কেউ টাকা দিয়ে সাহায্য করতে পারেন। এর ফলে করোনা মোকাবিলায় আরও বেশি সাহায্য হবে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ফাউন্ডেশন তৈরি করার সঙ্গে ট্রাম্পের হুমকির কোনও যোগ নেই বলেই জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রস আধানম। তিনি বলেন, “সম্প্রতি আর্থিক সাহায্য নিয়ে হওয়া সমস্যার জন্য এই নতুন সংস্থা তৈরি হয়নি। আরও বিস্তারিত ভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও বেশি সাহায্যের প্রয়োজন। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” শুক্রবার ফের একবার চিনের প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প। তিনি বলেন, “করোনাভাইরাস নিয়ে বিশ্বের সামনে চিনকে উত্তর দিতেই হবে। আমাদের সব বিষয়ে স্বচ্ছতা রাখতে হবে।” অবশ্য এর আগে অনেকবার আমেরিকার এই হুমকির বিরোধিতা করে এসেছে বেজিং। বারবার বলা হয়েছে, কোভিড সংক্রমণে তাদের কোনও হাত নেই। এভাবে বারবার চিনকে দায়ী করে আমেরিকা আসলে দু’দেশের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে চিন।

```