Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি৭ সামিট পিছিয়ে দিতে পারেন ট্রাম্প, বৈঠকে আমন্ত্রণ ভারত, রাশিয়া- সহ ৪ দেশকে

দ্য ওয়াল ব্যুরো: জি৭ সামিট পিছিয়ে দিতে পারেন বলে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর জুন মাসে হওয়ার কথা এই সম্মেলন। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত, রাশিয়ার মতো কিছু দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হতে পারে। নিজের বিশেষ বি

জি৭ সামিট পিছিয়ে দিতে পারেন ট্রাম্প, বৈঠকে আমন্ত্রণ ভারত, রাশিয়া- সহ ৪ দেশকে

শেষ আপডেট: 31 May 2020 03:35

দ্য ওয়াল ব্যুরো: জি৭ সামিট পিছিয়ে দিতে পারেন বলে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর জুন মাসে হওয়ার কথা এই সম্মেলন। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত, রাশিয়ার মতো কিছু দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হতে পারে। নিজের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, “আমার মনে হয় এই সময় জি৭ সামিট হওয়া মুশকিল। আরও কয়েক দিন পরে তা হতে পারে। বিশ্বে জি৭-এর যা দায়িত্ব আমার মনে হচ্ছে না সেটা বর্তমানে করা সম্ভব হচ্ছে। এই সংগঠন বড্ড একঘেয়ে ও পুরনো হয়ে গিয়েছে।” তারপরেই ট্রাম্প জানান, এবারের বৈঠকে বিশেষ অতিথি হিসেবে ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাতে চান তিনি। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, জুন মাস থেকে পিছিয়ে সেপ্টেম্বর মাসে হতে পারে এই সম্মেলন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগে বা পরেই হবে এই সামিট। প্রথমে ঠিক হয়েছিল, ওয়াশিংটনের বাইরে ক্যাম্প ডেভিডে আমেরিকার নেতৃত্বে বিশ্বের সাতটি দেশের প্রধানরা বৈঠকে বসবেন। তারপর করোনা সংক্রমণের জেরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু সামিট পিছিয়ে সেপ্টেম্বর মাসে হলে হয়তো সশরীরে উপস্থিত হবেন সব রাষ্ট্রপ্রধানরা। ট্রাম্প জানিয়েছেন, এই সামিট উপলক্ষ্যে ক্যাম্প ডেভিডে অনেক অতিথি আসবেন। ফলে হোয়াইট হাউসেও একটা বড় জমায়েত দেখা যাবে। জি৭-এর অন্তর্ভুক্ত দেশগুলি হল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা। আন্তর্জাতিক দুনিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনার জন্য প্রতি বছরই এইসব দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসেন। এই বছর এই সম্মেলনের প্রধান গুরুত্ব অবশ্যই করোনাভাইরাস। কী ভাবে সংক্রমণ পরবর্তীতে গোটা বিশ্বের অর্থনীতিকে ফের তুলে ধরা সম্ভব হবে, তাই নিয়েই এবার আলোচনা করবেন তাঁরা। আর সেখানেই অতিথি হিসেবে ভারত যদি যোগ দেয় তাহলে তা ভারতের কূটনৈতিক ক্ষেত্রে এক বড় ঘটনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

```