Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের মিছিলে টাকা দিয়েছিলেন ট্রাম্প ঘনিষ্ট ব্যবসায়ী: রিপোর্ট  

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগেই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আমেরিকা। রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। জনতা-পুলিশ সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়। তার মধ্যে একজন পুলিশকর্মীও ছিলেন। মূলত ট্রাম্

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের মিছিলে টাকা দিয়েছিলেন ট্রাম্প ঘনিষ্ট ব্যবসায়ী: রিপোর্ট  

শেষ আপডেট: 31 January 2021 04:14

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগেই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আমেরিকা। রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। জনতা-পুলিশ সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়। তার মধ্যে একজন পুলিশকর্মীও ছিলেন। মূলত ট্রাম্প সমর্থকরা এই হামলা চালিয়েছিল বলেই অভিযোগ। আর এই মিছিলে টাকা দিয়েছিল ট্রাম্প ঘনিষ্ট ব্যবসায়ী তথা পাবলিক্স সুপার মার্কেট চেনের এক উত্তরাধিকারী জুলি জেনকিন্স ফান্সেলি। শনিবার এই কথা জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের রিপোর্ট অনুযায়ী, চলতি মাসে ইউএস ক্যাপিটলে যে মিছিল থেকে হামলা করা হয় সেই মিছিলের জন্য মোট ৩ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছিল। এই টাকার সিংহভাগ অর্থাৎ ২ কোটি ২০ লাখ টাকা দিয়েছিলেন জুলি। এলিপস পার্কের র‍্যালিতে ট্রাম্প নিজের সমর্থকদের লড়াই করার আবেদন জানান। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালে ট্রাম্পের প্রচারের জন্যও অনেক টাকা খরচ করেছেন জুলি। অ্যালেক্স জোন্স নামের এক রেডিও জকির মাধ্যমে এই টাকা দিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। ৬ জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় ৫ জনের মৃত্যু ও অনেক সম্পত্তি নষ্ট হওয়ার পরে ১৩৫ জনের বেশি হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জোন্স নিজে থেকে প্রায় ৩৭ লাখ টাকা এই মিছিলের জন্য দান করেছিলেন। এই সংঘর্ষের পিছনে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মিছিল থেকে হামলা চালিয়েছিল মূলত প্রাউড বয়েজ ও ওথ কিপার্স নামের দুটি চরম দক্ষিণপন্থী গ্রুপের সদস্যরা। তাদের নেতার সঙ্গে নিজের রেডিও শো’তে অনেকবার কথা বলেছেন জোন্স। তাই এই সংষর্ষের পিছনে তিনি সরাসরি যুক্ত বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে জোন্স কিংবা জুলি কারও তরফেই কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে পাবলিক্স সুপার মার্কেটের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমাদের সঙ্গে জুলির কোনও যোগাযোগ নেই। জুলি আমাদের ব্যবসা সংক্রান্ত কোনও কাজে, কিংবা কোম্পানির প্রতিনিধি হিসেবে আর নেই। তাই তাঁর কোনও কাজের বিষয়ে আমরা কোনও মন্তব্য করব না।”

```