
শেষ আপডেট: 27 December 2019 08:47
ঘটনার সময়ে বোটেই হাজির ছিলেন অ্যাডাম কুনের বন্ধু জার্মি হাওয়ার্ড। তাঁর কথায়, "আমি আর অ্যাডাম বসে গল্প করছিলাম। আচমকাই হানা দেয় ওই হাঙর। কেউ কিছু বোঝার আগেই পা কামড়ে জলের টেনে নিয়ে যায় অ্যাডামকে। আমি যে বাধা দেব সে উপায়ই ছিল না। তার আগেই অ্যাডামকে টেনে জলে নামিয়ে ফেলেছিল ওই পেল্লাই হাঙর। প্রায় ৫ ফুট জলের নীচে তখন খাবি খাচ্ছিল অ্যাডাম।"
https://twitter.com/i/status/1208609949313425408
ঘটনাচক্রে হাঙরের হানার ঘটনাটা নজরে আসে কোস্টাল গার্ডদের। সেই সময় এলাকার উপর দিয়ে পাক খাচ্ছিল কোস্টাল গার্ডদের একটি হেলিকপ্টার। তখন হেলিকপ্টারে থাকা উপকূলরক্ষীরাই প্রথম দেখতে পান যে অ্যাডামকে জলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে একটি হাঙর। এরপরেই হেলিকপ্টার থেকে দড়ি ফেলে উদ্ধার করা হয় অ্যাডাম কুনকে। ভাইরাল হয়েছে উদ্ধার করার সেই ভিডিও।
এ যাত্রায় প্রাণে বেঁচে অ্যাডাম বলছেন, "আমি ভাগ্যবান যে জীবন ফিরে পেয়েছি। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো আর ফেরা হবে না। তবে হার মানতে চাইনি। কারণ জানতাম হাল ছেড়ে দিলেই হাঙরটা আমায় জলের আরও গভীরে টেনে নিয়ে যাবে। তখন বাঁচার জন্য শত চেষ্টা করেও লাভ হয়নি। তাই কোনওভাবে হাঙরটাকে ঠেকিয়ে রাখতে চেয়েছিলাম।" বড়দিনের কদিন আগেই ঘটেছে এই ঘটনা। অ্যাডাম বলছেন, "প্রাণ ফিরে পেয়ে মনে হচ্ছে সান্টাক্লজ এবার এটাই উপহার দিয়েছে।"