Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

৭০ বছরের জীর্ণ হাতিকে দিয়ে প্যারেড, নড়াচড়ারও ক্ষমতা নেই তিকিরি'র, তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো : ৭০ বছরের জীর্ণ হাতিকে দিয়েই জোর করে করানো হয়েছিল প্যারেড। বয়স ও পরিশ্রমের ভারে কাহিল হয়ে পড়েছে তিকিরি। অবস্থা এমনই, হাঁটাচলা তো দূরে থাক, নড়াচড়ারও ক্ষমতা নেই তার। হাতির এ হেন অবস্থায় সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। আর তারপরেই তদন্

৭০ বছরের জীর্ণ হাতিকে দিয়ে প্যারেড, নড়াচড়ারও ক্ষমতা নেই তিকিরি'র, তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 18 August 2019 04:15

দ্য ওয়াল ব্যুরো : ৭০ বছরের জীর্ণ হাতিকে দিয়েই জোর করে করানো হয়েছিল প্যারেড। বয়স ও পরিশ্রমের ভারে কাহিল হয়ে পড়েছে তিকিরি। অবস্থা এমনই, হাঁটাচলা তো দূরে থাক, নড়াচড়ারও ক্ষমতা নেই তার। হাতির এ হেন অবস্থায় সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। আর তারপরেই তদন্তের নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার পর্যটন ও বনমন্ত্রী। তিনি জানিয়েছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনা আর না ঘটে। বয়স হলেও দায়িত্ব-কর্তব্য-কাজ থেকে রেহাই পায়নি এই হাতি। বরং গায়ে জবরজং ভারী পোশাক চাপিয়ে তাকে অংশ নিতে হয় বৌদ্ধ ধর্মের ঐতিহ্যপূর্ণ এসালা পেরাহারা মিছিলে। শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরেই মাটিতে পড়ে যায় তিকিরি। ওঠারও ক্ষমতা নেই তার। ডাক্তাররা সেখানেই তার চিকিৎসা করছেন। এই ঘটনার পর শ্রীলঙ্কার পর্যটন ও বনমন্ত্রী জন অমরতুঙ্গা জানিয়েছেন, তিকরি নামের ওই রুগ্ন, বৃদ্ধ হাতিকে কীভাবে জোর করে প্যারেডে অংশ নেওয়ানো হল, জানতে শুরু হয়েছে তদন্ত। তিনি বলেন, "আমি খবর পেয়েছি, গতকাল একটি হাতি অসুস্থ হয়ে পড়েছে। আমি বন দফতরকে নির্দেশ দিয়েছি, এই অসুস্থ অবস্থায় তাকে প্যারেডে নিয়ে যাওয়ার পিছনে কারা দায়ী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।" প্যারেডে তিকিরির ছবি দেখে আঁতকে উঠেছেন বিশ্ববাসী। আম জনতা থেকে বন্যপ্রাণ প্রেমী কিংবা পরিবেশবিদ একবাক্যে ছি ছি করছেন সকলেই। নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। দুর্বল হাতিটিকে দিয়ে প্যারেড করানোর জন্য শ্রীলঙ্কা প্রশাসনকেও ধিক্কার জানিয়েছেন অনেকেই। প্রতি বছরই শ্রীলঙ্কার টুথের মন্দিরে (টেম্পল অফ টুথ) আয়োজিত হয় এই অনুষ্ঠান। সেখানেই গত সপ্তাহের শুক্রবার ঘটেছিল এই ঘটনা। এরপর চলতি সপ্তাহের বুধবার ছিল অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে। সমালোচনার ঝড় দেখে ফাইনাল শোতে আর তিকিরিকে ময়দানে নামাননি আয়োজকরা। সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেক চেলার্টের জানিয়েছেন, তিকিরি কতটা দুর্বল তা অনুষ্ঠানের দিন দর্শকরা বুঝতে পারেননি। কারণ, তার সারা শরীর জমকালো পোশাকে ঢাকা ছিল। ফলে, তার কঙ্কালসার দেহ কারোর চোখে পড়েনি। কেউ তার চোখের জল দেখতে পায়নি। কারণ, তার মুখ ঢাকা ছিল বিশাল মুখোশে। কেউই বুঝতেই পারেননি, বয়সের ভারে ছোট হয়ে যাওয়া পা ফেলে হাঁটতে কতটা কষ্ট হয়েছে তিকিরির। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বয়সের ভারে এবং পরিশ্রমের জন্য অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে হাতিটি। অবিলম্বে চিকিৎসা প্রয়োজন ওর। নইলে কদিনের মধ্যে মারা যাবে তিকিরি। কী ভাবে অপুষ্টিতে ভোগা এমন একটি হাতিকে দিয়ে প্যারেড করানো হলো তা ভেবেই আশ্চর্য হয়েছে বিশ্বের তাবড় হস্তি বিশেষজ্ঞরা।

```