Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

“অন্য উপায় নেই” তাই করোনার জেরে স্থগিত হতে পারে ২০২০ টোকিও অলিম্পিক্স, বললেন জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মহামারীর আকার নেওয়ায় টোকিও অলিম্পিক্স যদি পুরোমাত্রায় আয়োজন করা সম্ভব না হয় তবে তা স্থগিত রাখা ছাড়া অন্য উপায় নেই বলে আজ সোমবার সেদেশের সংসদে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ২০২০ সালের টোকিও অলিম্

“অন্য উপায় নেই” তাই করোনার জেরে স্থগিত হতে পারে ২০২০ টোকিও অলিম্পিক্স, বললেন জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে

শেষ আপডেট: 23 March 2020 04:30

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মহামারীর আকার নেওয়ায় টোকিও অলিম্পিক্স যদি পুরোমাত্রায় আয়োজন করা সম্ভব না হয় তবে তা স্থগিত রাখা ছাড়া অন্য উপায় নেই বলে আজ সোমবার সেদেশের সংসদে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ২০২০ সালের টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা ২৪ জুলাই। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে রবিবার বৈঠকে বসেছিল আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (আইওএ)। তারা গেমস আয়োজনের পক্ষেই মত দেয়। তারপরে সোমবার একথা জানালেন জাপানের প্রধানমন্ত্রী। টোকিও অলিম্পিক্স বাতিল করা যদি সম্ভব না হয় এবং যদি পুরোমাত্রায় এই খেলা আয়োজন করতে হয় তা হলে তা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন অ্যাবে। অলিম্পিক্স বাতিল করা প্রসঙ্গে তিনি জাপানের সংসদে বলেন, “যদি সেটি করা মুশকিল হয় তাহলে খেলা পিছিয়ে দেওয়া ছাড়া আর অন্য কোনও উপায় হয়তো নেই।” শিনজো অ্যাবে জানিয়েছেন যে তাঁর মতামত রবিবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন টোকিও গেমসের প্রধান ইয়োশিরো মোরিকে। মোরি এনিয়ে আলোচনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি টমাস বাখকে। অলিম্পিক গেমস স্থগিত রাখার জন্য খেলোয়াড়রা তো বটেই বিভিন্ন ফেডারেশন ও বিভিন্ন দেশের জাতীয় কমিটি থেকে প্রবল চাপ আসছিল অলিম্পিক্স কমিটির উপরে। দীর্ঘদিন এই চাপের পরেও কিছুটা উল্টো পথে চলে টোকিওর আয়োজকদের সঙ্গে আলোচনা করেই গেমস আয়োজনের পক্ষে মত দেয় আইওএ। ইতিমধ্যেই অলিম্পিক্সের জন্য নতুন করে সূচি তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর। সারা বিশ্বে এখনও পর্যন্ত তেরো হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে নভেল করোনাভাইরাসে। গত বছরের একেবারে শেষ দিকে চিনে এই ভাইরাসের প্রভাব প্রথম দেখা গেলেও এখন তা ইউরোপে মহামারির আকার নিয়েছে। মৃত্যুর সংখ্যায় এখন চিনকে ছাড়িয়ে গেছে একা ইতালি। ভারতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাস রুখতে কঠোর পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে লকডাউন যা চলবে ২৭ মার্চ পর্যন্ত।

```