Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পায়ের নীচে এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি, প্রথম বাঙালি হিসেবে রেকর্ড গড়লেন মৌসুমী ও সত্যরূপ

দ্য ওয়াল ব্যুরো: যুগ্মভাবে  প্রথম বাঙালি হিসেবে এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি ইরানের দামাভ্যান্ড শিখর জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত ও বেঙ্গালুরু নিবাসী বাঙালি পর্বতারোহী মৌসুমী খাটুয়া। [caption id="attachment_34504" align="aligncenter" width="11

পায়ের নীচে এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি, প্রথম বাঙালি হিসেবে রেকর্ড গড়লেন মৌসুমী ও সত্যরূপ

শেষ আপডেট: 11 September 2018 09:21

দ্য ওয়াল ব্যুরো: যুগ্মভাবে  প্রথম বাঙালি হিসেবে এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি ইরানের দামাভ্যান্ড শিখর জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত ও বেঙ্গালুরু নিবাসী বাঙালি পর্বতারোহী মৌসুমী খাটুয়া। [caption id="attachment_34504" align="aligncenter" width="1152"] ইরান মাউন্টেনিয়ারিং ফেডারেশন দপ্তরে[/caption] সোমবার স্থানীয় সময় বেলা একটা নাগাদ মাউন্ট দামাভ্যান্ডের শিখরে পা রাখেন তাঁরা। ওই আগ্নেয়গিরির উচ্চতা ৫৬০৯ মিটার। সত্যরূপদের সঙ্গেই ছিলেন আরেক পর্বতারোহী ও ভাস্বতী চ্যাটার্জী। কিন্তু, সময় বাঁধা থাকায় বেলা একটার মধ্যে তাঁদের অভিযান চালাতেই হত। ভাস্বতী চ্যাটার্জী বুঝতে পারেন বেলা একটার মধ্যে সামিট করতে গেলে যে স্পীডে তাঁকে যেতে হবে, সেটা নাও হতে পারে। তাই টিমের স্বার্থে তিনি সামিট করতে যাননি। [caption id="attachment_34477" align="aligncenter" width="1152"] ভাস্বতী, মৌসুমী এবং সত্যরূপ[/caption] ৬ সেপ্টেম্বর সত্যরূপ, মৌসুমী এবং ভাস্বতী মাউন্ট দামাভ্যান্ড-এর উদ্দেশে রওনা দেন। এটি ইরান এবং সমগ্র এশিয়া মহাদেশের উচ্চতম আগ্নেয়গিরি। শুক্রবার এই দলটি ১ নং ক্যাম্পে পৌঁছয়। এরপর শেষ দু'দিন তাঁরা ৩ নং ক্যাম্পে থেকেছেন। সোমবার সকাল ৫টা ৩০ মিনিটে তাঁরা শিখরের উদ্দেশে অভিযান শুরু করেন। [caption id="attachment_34434" align="aligncenter" width="1280"] পটভুমিকায় মাউন্ট দামাভ্যান্ড[/caption] মাউন্ট দামাভ্যান্ডকে অন্যতম জাগ্রত আগ্নেয়গিরি হিসাবে মনে করা হয়। সত্যরূপ সিদ্ধান্তের এটি চতুর্থ আগ্নেয়গিরি অভিযান। তাঁর লক্ষ্য সাতটি ভলক্যানিক সামিট জয় করা। এর মধ্যে সত্যরূপের  আরোহণ করতে বাকি মেক্সিকো, পাপুয়া নিউ গিনি ও আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি। সাতটি ভলক্যানিক সামিট জয় করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন সত্যরূপ সিদ্ধান্ত। আগামী নভেম্বরের মধ্যেই তিনি আরও দুটি আগ্নেয়গিরি অভিযানের লক্ষ্য নিয়ে চলছেন। আর এরপর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি মাউন্ট সিডলির উদ্দেশে ঘর ছাড়বেন। এই অভিযান সফলভাবে শেষ করতে পারলেই তিনি আগ্নেয়গিরি অভিযানের স্বপ্ন পূরণ করতে পারবেন। [caption id="attachment_34478" align="aligncenter" width="1152"] মাউন্ট দামাভ্যান্ডের বেসক্যাম্পে অভিযাত্রীরা[/caption] উল্লেখ্য, গত ডিসেম্বরেই সত্যরুপ 'সেভেন সামিটস'-এর সাফল্য অর্জন করেছেন। এছাড়া বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডো অভিযানও সফলভাবে সম্পন্ন করেছেন। আগ্নেয়গিরি অভিযানের স্বপ্ন সম্পূর্ণ করতে পারলে সত্যরূপ সিদ্ধান্তই হবেন বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী যিনি 'সেভেন সামিটস' এবং 'সেভেন ভলক্যানিক সামিটস'- এই দুটির সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

```