দ্য ওয়াল ব্যুরো: মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করলেন মহিলা রিপোর্টার! পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই হাসির রোল নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিয়ো ভাইরাল হওয়া হালফিলের ট্রেন্ড। আর এই তালিকায় শীর্ষে রয়েছে টুইটার। এই তো কদিন আগেই ভাইরাল হয়েছিল এক হস্তিশাবকের তার মানুষ বন্ধুকে বাঁচানোর ভিডিয়ো। দু'বছর আগের ওই ফুটেজ রাতারাতি ট্রেন্ডিং হয়ে গিয়েছিল টুইটারে। দেখা গিয়েছিল, মানুষ বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছে ছোট্ট হাতির ছানা। উপস্থিত বুদ্ধির তারিফ করে প্রশংসায় মেতেছিলেন নেটিজেনরা।
তবে এ বার যা হলো তাতে হাসি যেন থামছেই না নেট দুনিয়ার। সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, ঘটনাস্থল থেকে রিপোর্টিং করছেন এক মহিলা রিপোর্টার। হঠাৎই ওই রিপোর্টারকে বলতে শোনা যায় এক সাংঘাতিক কথা। উনি যা বলেছেন গোদা বাংলায় তার অর্থ, "এই সাধনা করতে গিয়ে যে ব্যক্তি মারা গিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু উনি মন্তব্য করতে সক্ষম নন।" বোঝা গিয়েছে যে কোনও এক ব্যক্তি মারা গিয়েছেন। আর মৃত ব্যক্তির মুখ থেকেই সরাসরি ঘটনার বিবরণী দর্শকদের শোনাতে চেয়েছেন ওই রিপোর্টার।
টুইটারে এই ভিডিয়ো ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। মৃত মানুষের সঙ্গে কথোপকথনের চেষ্টা চালানোর জন্য দেদার ট্রোলড হয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, KTLA news station নামে আমেরিকার একটি নিউজ এজেন্সির রিপোর্টার তিনি। নাম সারা ওয়েলচ। সারার এমন কাণ্ড দেখে হতভম্ব সকলেই। কেউ বলছেন, "মনে হচ্ছে হাসতে হাসতে মরে যাব। পেটে খিল ধরে যাচ্ছে।" কেউ বা বলছেন, "রিপোর্টারের এমন কীর্তি দেখে নিশ্চয় ওই মৃত ব্যক্তিও কবর থেকে উঠে এসে কথা বলতে চাইছিলেন। কিন্তু বেচারা পারেননি।" অনেকেই মহিলার এমন অদ্ভুত আচরণ নিয়ে প্রশ্নও তুলেছেন। কীভাবে অন ক্যামেরা একজন এত খামখেয়ালি হতে পারে তাই নিয়েই রোষ প্রকাশ করেছেন টুইটারিয়ানদের একাংশ।
দেখুন সেই ভিডিয়ো।
https://twitter.com/i/status/1173737650626420736