Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কন্ডোম খোলা যাবে না সঙ্গীর অনুমতি ছাড়া, সঙ্গম নিয়ে নতুন আইন এই দেশে

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গমের সময় কন্ডোম (Condom) ব্যবহার করা বা না করা ইচ্ছাসাপেক্ষ। আর তাই কন্ডোম সরিয়ে ফেলার সময়েও সঙ্গীর অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া সঙ্গমের সময় কন্ডোম সরানো আইনত অপরাধ, সম্প্রতি এমন আইন পাশ হচ্ছে ক্যালিফোর্নিয়ায় (Cal

কন্ডোম খোলা যাবে না সঙ্গীর অনুমতি ছাড়া, সঙ্গম নিয়ে নতুন আইন এই দেশে

শেষ আপডেট: 8 September 2021 09:33

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গমের সময় কন্ডোম (Condom) ব্যবহার করা বা না করা ইচ্ছাসাপেক্ষ। আর তাই কন্ডোম সরিয়ে ফেলার সময়েও সঙ্গীর অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া সঙ্গমের সময় কন্ডোম সরানো আইনত অপরাধ, সম্প্রতি এমন আইন পাশ হচ্ছে ক্যালিফোর্নিয়ায় (California)। ডেল্টা প্লাস ঢুকেছে বাংলাতেও, বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা কলকাতা বিমানবন্দরে নতুন এই আইন অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় এখন থেকে সঙ্গমরত যুগলকে কন্ডোম সরিয়ে ফেলার আগে ভাবতে হবে। এর জন্য সঙ্গীর মৌখিক সম্মতি লাগবে। তা না পাওয়া গেলে কন্ডোম সরিয়ে দেওয়ার জন্য শাস্তিও হতে পারে। এই আইনের মাধ্যমে যৌনকর্মীদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আইনটিকে ফৌজদারী নয়, সোশ্যাল কোডের আওতায় আনা হচ্ছে। যাতে ভুক্তভোগী সহজেই এই ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক অ্যাসেম্বলিওম্যান ক্রিস্টিনা গার্সিয়া সঙ্গমের সময় কন্ডোমের ব্যবহারে অনুমতি ছাড়া তা সরিয়ে নেওয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব। ২০১৭ সাল থেকে এই আইন পাশের চেষ্টা করছেন তিনি। সঙ্গীর এই ধরনের আচরণে সঙ্গমরত অপরজন কী সমস্যায় পড়েন তা বারবার তুলে ধরেছেন গার্সিয়া। এতে শুধু মেয়েরাই নয়, বিপদে পড়েন সমকামী সঙ্গীরাও। এই প্রবণতা দিন দিন বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন গার্সিয়া। তিনি একে অপরাধ হিসেবে ঘোষণা করার পক্ষপাতী ছিলেন। সঙ্গমকালে কন্ডোম সরানোর মতো ঘটনা প্রমাণ করার প্রক্রিয়া অত্যন্ত জটিল বলে মনে করছেন কেউ কেউ। আদৌ তা জোর করা করা হয়েছে না ভুল করে তা বোঝা মুশকিল। তবে আইনের তরফে এমন ঘোষণা দরকার ছিল, মত বিষেষজ্ঞদের। তাতে প্রবণতা আগের চেয়ে কমবে। গার্সিয়া তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, এই ধরণের ঘটনায় ভুক্তভোগীরা অত্যধিক মানসিক চাপে থাকেন। শারীরীক সমস্যা তো আছেই। গার্সিয়ার বিল ক্যালিফোর্নিয়ায় বিনা বাধায় পাশ হয়েছে। মঙ্গলবার আরও এক পদক্ষেপ করেছে ক্যালিফোর্নিয়া সেনেট। বৈবাহিক ধর্ষণকে সেখানে অন্যান্য ধর্ষণের সমান করে দেওয়া হয়েছে, যা এতদিন আলাদা ছিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```