Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্তদের সেবায় সুইডেনের রাজকুমারী সোফিয়া, যোগ দিলেন স্টকহোমের হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। আক্রান্তদের সুস্থ করে তুলতে জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন পৃথিবীর প্রতিটি প্রান্তের চিকিৎসকরা। এবার করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে এলেন সুইডেনের রাজকুমারী সোফিয়া। অনলাইনে তিনদিনে এক

করোনা আক্রান্তদের সেবায় সুইডেনের রাজকুমারী সোফিয়া, যোগ দিলেন স্টকহোমের হাসপাতালে

শেষ আপডেট: 17 April 2020 08:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। আক্রান্তদের সুস্থ করে তুলতে জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন পৃথিবীর প্রতিটি প্রান্তের চিকিৎসকরা। এবার করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে এলেন সুইডেনের রাজকুমারী সোফিয়া। অনলাইনে তিনদিনে একটি ইনটেনসিভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন রাজকুমারী। তার ভিত্তিতেই আপাতত স্টকহোমের সোফিয়াহেমেট হাসপাতালে ভলান্টিয়ার হিসেবে যোগ দিয়েছেন তিনি। এই হাসপাতালেরই একটি সম্মানীয় পদে আসীন রাজকুমারী সোফিয়া। দ্য রয়্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে সরাসরি কোভিড-১৯ আক্রান্তদের সংস্পর্শে আসবেন না রাজকুমারী। বরং ভলান্টিয়ার হিসেবে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাহায্য করবেন। হাত লাগাবেন বিভিন্ন নন-মেডিক্যাল কাজে। সারা বিশ্বেই করোনাভাইরাস যেভাবে থাবা বসিয়েছে তার জেরে চিকিৎসক-নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং কাজ এক ঝটকায় অনেকগুণ বেড়ে গিয়েছে। তাই স্বাস্থ্যকর্মীদের উপর থেকে চাপ কমাতেই অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে স্টকহোমের এই হাসপাতাল। সেখানে বিভিন্ন নন-মেডিক্যাল কাজকর্ম শেখানো হয়। তার মধ্যে রয়েছে কীভাবে সবকিছু পরিষ্কার করা দরকার, এই সময়ে রান্নাঘরে কী কী সতর্কতা বজায় রাখা প্রয়োজন এবং কোনও যন্ত্রপাতি বা যে কোনও জিনিসকে কীভাবে জীবাণুমুক্ত করা সম্ভব সেই সবই শেখানো হয় এই অনলাইন কোর্সের মাধ্যমে। https://www.instagram.com/p/B_DNZsNpBta/ স্টকহোমের ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে এই দুর্দিনে রাজকুমারী যে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এটা খুবই গর্বের বিষয় এবং হাসপাতালের সকলেই এই খবর পেয়ে দারুণ খুশি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাজকুমারীর প্রথম ‘ওয়ার্ক ডে’-র ছবি। হাসপাতালের কাজে যুক্ত হয়েই সকলের সঙ্গে একদম আর পাঁচজন সাধারণ মানুষের মতোই মিশে গিয়েছেন রাজকুমারী সোফিয়া। হাসিমুখে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করছেন তিনি। সাহায্য করছেন সবরকম কাজেই। রাজকুমারীর এমন আচার-ব্যবহারে মুগ্ধ সবাই।

```