Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিত্যক্ত শিশুকে স্তন্যপান করিয়ে বাঁচালেন মহিলা পুলিশ,ভাইরাল হল ছবি

দ্য ওয়াল ব্যুরো: মহিলা পুলিশের নাম সেলেস্টা আয়ালা। সংবাদ সংস্থা সূত্রে  জানা গিয়েছে, ঘটনার দিন, আর্জেন্টিনার  বুয়েনস আয়ার্সের এক  শিশু হাসপাতালের সামনে ডিউটি করছিলেন সেলেস্টা । হঠাৎ এক শিশুর তীব্র  কান্নার আওয়াজ কানে আসে। কান্নার আওয়াজ ক্রম

পরিত্যক্ত শিশুকে স্তন্যপান করিয়ে বাঁচালেন মহিলা পুলিশ,ভাইরাল  হল ছবি

শেষ আপডেট: 19 August 2018 07:57

দ্য ওয়াল ব্যুরো: মহিলা পুলিশের নাম সেলেস্টা আয়ালা। সংবাদ সংস্থা সূত্রে  জানা গিয়েছে, ঘটনার দিন, আর্জেন্টিনার  বুয়েনস আয়ার্সের এক  শিশু হাসপাতালের সামনে ডিউটি করছিলেন সেলেস্টা । হঠাৎ এক শিশুর তীব্র  কান্নার আওয়াজ কানে আসে। কান্নার আওয়াজ ক্রমশ বেড়ে যাওয়ায় সেলেস্টা দৌড়ে হাসপাতালে  ঢোকেন।হাসপাতালের বেডে সদ্যজাত শিশুটি একা ছিল। তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুরোধও করেন শিশুটিকে সামলানোর জন্য। কিন্তু কেউ কর্ণপাত করেননি। সেলেস্টা, শিশুটির মাকেও খুঁজে না পেয়ে নিজেই শিশুটিকে কোলে তুলে নেন, এবং স্তন্যপান করান। জানা যায়, শিশুটিকে জন্ম দিয়েই তাঁর মা তাকে ফেলে পালিয়ে গেছেন। এবং শিশুটি দীর্ঘক্ষণ অভুক্ত ছিল। সেলেস্টা স্তন্যপান করানোর পর শিশুটির কান্না তখনই থেমে যায়। বেঁচে যায় প্রাণও। সহকর্মী মার্কোস হেরেদিয়া, সেলেস্টার এই  অসামান্য কাজটি  ক্যামেরায় তুলে ফেসবুকে পোস্টও করে দেন। ছবিটি  ফেসবুকে পোস্ট করে মার্কোস জানান, শিশুটি  ‘নোংরা’ বলে ধরতে চায়নি হাসপাতাল কর্মীরা। স্তন্যপান করানোর সেই দৃশ্য মুহুর্তের মধ্যে  ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ওই ছবি ফেসবুকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে  দেড় লক্ষ লাইক পড়ে।  পোস্টটি, প্রতি মুহুর্তে  হাজার হাজার শেয়ার হচ্ছে। সেলেস্টা আয়ালার কিন্তু সেদিকে কোনও ভ্রূক্ষেপ নেই। তিনি ছোট্ট বাক্যে তাঁকে চিনিয়ে দিয়েছেন," আমি একজন মা।"      

```