খেলতে ইচ্ছে করছে! রেলিং টপকে মাহুতকে ডাক ছোট্ট খুনসুকের
দ্য ওয়াল ব্যুরো: মাহুত ব্যস্ত রেলিং রঙ করতে। এদিকে তখন পিছনে এসে দাঁড়িয়েছে ছোট্ট খুনসুক। মাহুত তার দিকে তাকাচ্ছে না দেখে বেশ বিরক্ত সে। তখন যে তার খেলতে ইচ্ছা করছে। আর তাই প্রথমে শুঁড় দিয়ে ডাকা শুরু করল মাহুতকে। সাড়া পেয়ে রেলিংয়ের উপর দু'পা
শেষ আপডেট: 28 January 2020 15:14
দ্য ওয়াল ব্যুরো: মাহুত ব্যস্ত রেলিং রঙ করতে। এদিকে তখন পিছনে এসে দাঁড়িয়েছে ছোট্ট খুনসুক। মাহুত তার দিকে তাকাচ্ছে না দেখে বেশ বিরক্ত সে। তখন যে তার খেলতে ইচ্ছা করছে। আর তাই প্রথমে শুঁড় দিয়ে ডাকা শুরু করল মাহুতকে। সাড়া পেয়ে রেলিংয়ের উপর দু'পা তুলে দাঁড়িয়ে পড়ল খুনসুক। হাসি হাসি মুখে তখন বেজায় খুশি সে।
সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানি। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাচ্চা হাতি তার মাহুতের কাছে যাওয়ার চেষ্টা করছে। দেখেই বোঝা যাচ্ছে সে খেলতে চাইছে। মানুষ ও পশুর এই সহাবস্থান দেখে খুবই ভাল লাগছে।"
https://twitter.com/mpparimal/status/1221416103336767489?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1221416103336767489&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fplayful-baby-elephant-demands-keepers-attention-in-delightful-video-2170740
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। সবাই খুনসুকের প্রশংসা করতে থাকেন। কেউ বলেন, খুবই সুন্দর একটা ভিডিও। বাচ্চা হাতিটাকে দেখেই বোঝা যাচ্ছে সে খেলতে চাইছে। কেউ আবার বলেছেন, হাতিটাকে দেখে মনে হচ্ছে কুকুরছানা। এত সুন্দর লাগছে। একজন আবার লিখেছেন, সত্যিই হাতির বাচ্চাটাকে দেখে বোঝা যাচ্ছে সে হাসছে। খুব সুন্দর একটা ভিডিও।

ডেইলি মেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের চিয়াং মাই শহরে মায়ে-সা এলিফ্যান্ট ক্যাম্পে। গত বছর এই ভিডিওটা তোলা হয়েছিল। হাতিটার নাম খুনসুক। ওর বয়স তখন মাত্র এক বছর ছিল। ওর মাহুতের নাম ডান ডায়েং। সেদিন ডান একটা রেলিংয়ে রঙ করছিল। হঠাৎই খুনসুক সেখানে এসে উপস্থিত হয়। প্রথমে শুঁড় দিয়ে ডানকে ডাকতে শুরু করে। কিন্তু ডান তার ডাক না শুনলে সে ঘাড়ে, গলায় শুঁড় দিয়ে টানতে থাকে। অবশেষে ডান উঠে দাঁড়ালে তখন রেলিংয়ের উপর দিয়ে দু'পা তুলে দিয়ে ডানের সঙ্গে খেলার চেষ্টা করে খুনসুক।
ডেইলি মেল সূত্রে খবর, ডান জানিয়েছেন, তিনি প্রথমে বুঝতেই পারেননি যে পিছনে খুনসুক এসে দাঁড়িয়েছে। শুঁড় দিয়ে ডাকার পর তিনি বুঝতে পারেন। অন্য বাচ্চা হাতিদের তুলনায় খুনসুকের এনার্জি খুব বেশি বলেই জানিয়েছেন ডান। অন্য সব বাচ্চার থেকে সে অনেক বেশি কিউট বলেও জানিয়েছেন তিনি।