Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহাকাশে কি ভিনগ্রহের যান! ইউএফও-র ভিডিও ঘিরে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক মহাকাশে ঘুরে বেড়ানো তিনটি ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট-এর ভিডিও প্রকাশ করেছে। সোমবার প্রকাশ করা হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২৭ এপ্রিল এই ভিডিও প

মহাকাশে কি ভিনগ্রহের যান! ইউএফও-র ভিডিও ঘিরে জল্পনা

শেষ আপডেট: 28 April 2020 12:39

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক মহাকাশে ঘুরে বেড়ানো তিনটি ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট-এর ভিডিও প্রকাশ করেছে। সোমবার প্রকাশ করা হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২৭ এপ্রিল এই ভিডিও প্রকাশ করার পরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই তিনটি ভিডিও ২০০৪ ও ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীর পাইলটরা তুলেছিলেন। ২০০৭ সালে এই ভিডিও ইন্টারনেটে লিক হয়ে যায়। তারপর আবার ২০১৭ সালে তা লিক হয়। এই ভিডিওতে যে যানগুলিকে দেখা গিয়েছে সেগুলিকে ‘আনআইডেন্টিফায়েড’ বলেই জানিয়েছে পেন্টাগন। সোমবার প্রকাশ হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, স্ক্রিনের একদিক থেকে অন্যদিকে অপরিচিত কিছু যান চলাচল করছে। প্রচণ্ড দ্রুতগতিতে চলছে এই যান। রাতের অন্ধকারে ইনফ্রারেড ক্যামেরাতে ধরা পড়েছে এই যানগুলি। ভিডিওতে শোনা যাচ্ছে একজন এগুলিকে ড্রোন বলেও উল্লেখ করছেন। https://twitter.com/UnknownMark17/status/1254901047975456771?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1254901047975456771&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fpentagon-officially-releases-three-ufo-videos-watch-2219655 ইতিমধ্যেই এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। টুইটারে তো #ইউএফও বলে একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং। ইতিমধ্যেই এই হ্যাশট্যাগে প্রায় ২০ হাজার পোস্ট পড়েছে। কয়েক লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। ভিডিও দেখার পরে নেটিজেনদের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল মনে করছেন, এগুলি সত্যিই ভিনগ্রহ থেকে আসা প্রাণীদের যান। অন্যদলের মতে এগুলি ড্রোনের মতো কোনও বস্তু, যাকে রাতের অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন নেটওয়ার্ক পরিষেবা বাড়াতে নোকিয়ার সঙ্গে ৭৬০০ কোটি টাকার চুক্তি এয়ারটেলের

পেন্টাগনের তরফে এই ভিডিও সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, “খুব গভীরভাবে এই যানগুলিকে পর্যবেক্ষণ করার পরে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। পর্যবেক্ষণে বোঝা গিয়েছে অন্য কোনও দেশের তরফে আমেরিকার আকাশে কোনও যান পাঠানো হয়নি। তবে এটা কোথা থেকে এসেছে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। তাই এই যানগুলিকে আনআইডেন্টিফায়েড এরিয়াল অবজেক্ট বলে উল্লেখ করা হয়েছে।” এর আগেও ২০০৭ ও ২০১৭ সালে এই ভিডিও প্রকাশ হলেও মার্কিন প্রশাসনের তরফে তার যৌক্তিকতা স্বীকার করা হয়নি। কিন্তু এবার নিজেই সেই ভিডিও প্রকাশ করল পেন্টাগন।

```