
শেষ আপডেট: 1 April 2020 12:40
তবে আপাতত পর্যটকদের আনাগোনা না থাকার মন খারাপ অ্যাকোয়ারিয়ামের বাসিন্দাদের। তাই তাদের মনোরঞ্জনের জন্যই এক অতিথিকে এখানে বেড়াতে নিয়ে এসেছে কর্তৃপক্ষ। শিকাগোর এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে উত্তর মেরুর বাসিন্দা বেলুগা প্রজাতির সাদা তিমি। তার সঙ্গেই দেখা করতে এসেছে দক্ষিণ মেরুর বাসিন্দা ওয়েলিংটন নামের এক পেঙ্গুইন। কাচের দেওয়ালের দু’প্রান্ত দেখে দু’জনেই দু’জনকে দেখা রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছে।
https://www.youtube.com/watch?v=k2AgdHOB3Fk
বেলুগা তিমিকে দেখে অবশ্য এটা স্পষ্ট যে নতুন বন্ধুকে পেয়ে বেজায় খুশি হয়েছে সে। ওয়েলিংটনও এত বড় তিমি মাছ দেখে মোটেও ঘাবড়ে যায়নি। বরং গুটিগুটি পায়ে হাজির হয়েছে তার সামনে। শিকাগোর শেড অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ সম্প্রতি তিমি এবং পেঙ্গুইনের এই মজাদার সাক্ষাতের বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।
সেইসব নিমেষেই ভাইরাল হয়েছে নেট দুনিয়া। কাছের দেওয়ালের দু’প্রান্তে দুই প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই বলেছেন, করোনাভাইরাসের কারণে ওরাও সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেছে। অন্তত এই তিমি আর পেঙ্গুইনকে দেখে যেন মানুষ সতর্ক হয়। নইলে সারা বিশ্বের আরও ভয়ঙ্কর প্রভাব ফেলবে এই নোভেল করোনাভাইরাস।