Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কুয়েতের অতিথির মানিব্যাগ চুরি করলেন পাক আমলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেল এক পাক আমলার কুকীর্তি। বিদেশি অতিথির ওয়ালেট সটান ঢুকিয়ে নিয়েছেন নিজের পকেটে। এমন ঘটনাই ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। গত শুক্রবার ঘটেছে এই ঘটনা। দু’দিনের সফরে কুয়েত থেকে কয়েকজন প্রতিনিধি

কুয়েতের অতিথির মানিব্যাগ চুরি করলেন পাক আমলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 30 September 2018 11:24

দ্য ওয়াল ব্যুরো: সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেল এক পাক আমলার কুকীর্তি। বিদেশি অতিথির ওয়ালেট সটান ঢুকিয়ে নিয়েছেন নিজের পকেটে। এমন ঘটনাই ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। গত শুক্রবার ঘটেছে এই ঘটনা। দু’দিনের সফরে কুয়েত থেকে কয়েকজন প্রতিনিধি এসেছিলেন পাকিস্তানে। আর সেই প্রতিনিধি দলের এক সদস্যেরই মানিব্যাগ চুরি করেছেন এক পাকিস্তানি আমলা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই চুরির ভিডিও। এই ঘটনা প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক স্তরে কার্যত মাথা হেঁট হয়ে গিয়েছে পাকিস্তানের। সমালোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বে। বিনিয়োগ সংক্রান্ত আলোচনার জন্য কুয়েতের বিশেষ প্রতিনিধি দল গিয়েছিলেন পাকিস্তানে। সেখানেই নিজের মানিব্যাগ হারিয়ে যায় ঐ প্রতিনিধি দলের এক সদস্যের।  সরকারি ভাবে অভিযোগ দায়ের করেন ওই সদস্য। এরপরেই আসরে নামে পাক প্রশাসন। যে হলে অনুষ্ঠান চলছিল খতুয়ে দেখা হয় সেখানকার সিসিটিভি ফুটেজ। আর তখনই প্রকাশ্যে আসে এই ঘটনা। দেখা যায় কুয়েত থেকে আসা প্রতিনিধি টেবিলের উপর নিজের মানিব্যাগ রেখেছেন। আর সেটাই সটান নিজের পকেটে চালান করেছেন এক পাক আমলা। জানা গিয়েছে, ওই আমলার নাম জারার হায়দর খান। তিনি পাকিস্তান অর্থ মন্ত্রকের গ্রেড ২০ পর্যায়ের সচিব। প্রাথমিক ভাবে চুরির কথা শিকার করেননি ওই আমলা। পরে অবশ্য ফুটেজ দেখানোর পর তিনি ওয়ালেটটি ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছেন। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দেখুন সেই ভিডিও। https://twitter.com/omar_quraishi/status/1045761625888882689

```