Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ে আরতি করছে দেখে আছড়ে টিভি ভেঙেছিলাম, আফ্রিদির ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: দানিশ কানোরিয়াকে নিয়ে শোয়েব আখতারের বিস্ফোরক সাক্ষাৎকার থিতিয়ে যাওয়ার আগেই নতুন বিতর্ক শাহিদ আফ্রিদিকে নিয়ে। পাকিস্তানি টিভি চ্যানেলের একটি ক্লিপিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আফ্রিদিকে বলতে শোনা যাচ্ছে, মেয়ে আরতি ক

মেয়ে আরতি করছে দেখে আছড়ে টিভি ভেঙেছিলাম, আফ্রিদির ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া

শেষ আপডেট: 29 December 2019 13:21

দ্য ওয়াল ব্যুরো: দানিশ কানোরিয়াকে নিয়ে শোয়েব আখতারের বিস্ফোরক সাক্ষাৎকার থিতিয়ে যাওয়ার আগেই নতুন বিতর্ক শাহিদ আফ্রিদিকে নিয়ে। পাকিস্তানি টিভি চ্যানেলের একটি ক্লিপিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আফ্রিদিকে বলতে শোনা যাচ্ছে, মেয়ে আরতি করছে দেখে তিনি দেওয়ালে আছড়ে টিভি ভেঙেছিলেন। একটি ভিডিও ক্লিপিং-এ দেখা যাচ্ছে, পাক টিভি চ্যানেলের সঞ্চালিকা আফ্রিদিকে তাঁর মাথা গরম হওয়া নিয়ে প্রশ্ন করছেন। সেখানেই আফ্রিদি বলছেন, “আমার স্ত্রী খুব ভারতীয় চ্যানেলের সিরিয়াল দেখত। আমি ওকে বলেছিলাম একা থাকলে দেখবে। কিন্তু মেয়ের সামনে একদম ভারতীয় সিরিয়াল দেখবে না।” এরপরই বুমবুমকে বলতে শোনা যায়, “ওই যে ভারতীয় সিরিয়ালে দেখায় না থালা নিয়ে ঘোরাচ্ছে! কী যেন বলে!” তখন সঞ্চালিকা আফ্রিদিকে ধরিয়ে দিয়ে বলেন, “আরতি!” আফ্রিদি বলে, “হ্যাঁ ওই আরতি না কী বলে! একদিন দেখি হাতে থালা নিয়ে মেয়ে টিভির সামনে দাঁড়িয়ে ওই করছে। দেখে মাথাটা গরম হয়ে যায়। আমি দেওয়ালে আছড়ে টিভি ভেঙেছিলাম।” https://twitter.com/AMIT_GUJJU/status/1210826669138694144 শুধু তাই নয়। আফ্রিদির এই কথা শুনে সঞ্চালিকা অট্টহাসিতে ফেটে পড়েন। স্টুডিওতে উপস্থিত দর্শকরাও হাততালিতে ফেটে পড়েন। জানা গিয়েছে, এটি পাকিস্তানের যে টিভি চ্যানেলের অনুষ্ঠান, সেটি যখন সম্প্রচার হয়েছিল তখন এই অংশটি বাদ দিয়েই হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ওই অংশটুকু টুইটারে ফাঁস হয়ে যায়। প্রকাশ্যে আসতেই খড়্গহস্তে নেমেছে ভারতীয়রা। কেউ লিখেছেন, এই কথা শুনেই বোঝা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা কতটা ধর্মনিরপেক্ষ। কেউ লিখেছেন, “যে বাবা ছোট মেয়ের খেলা সহ্য করতে পারেন না, তিনি আর যাই হোন বাবা নন!”

```