Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাকিস্তানের নেতা লন্ডনে বসে গান গাইছেন, “সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা..”, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মুত্তেহেদা কাওয়ামি মুভমেন্ট পার্টির নেতা আলতাফ হুসেন লন্ডনে বসে গান গাইছেন! ভাল কথা। কিন্তু কী সেই গান? সংবাদসংস্থা এএনআই আলতাফ হুসেনের একটি ভিডিও টুইট করেছে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দেখা

পাকিস্তানের নেতা লন্ডনে বসে গান গাইছেন, “সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা..”, দেখুন ভিডিও

শেষ আপডেট: 1 September 2019 06:44

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মুত্তেহেদা কাওয়ামি মুভমেন্ট পার্টির নেতা আলতাফ হুসেন লন্ডনে বসে গান গাইছেন! ভাল কথা। কিন্তু কী সেই গান? সংবাদসংস্থা এএনআই আলতাফ হুসেনের একটি ভিডিও টুইট করেছে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, আলতাফ হুসেন টেবিল বাজিয়ে গান গাইছেন, “সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা! হাম বুলবুলে হ্যায় ইসকি, ইয়ে গুলিস্তান হামারা..।” পাকিস্তানের রাজনীতিতে আলতাফ বরাবরই প্রতিবাদে। করাচি শহরে তাঁদের রাজনৈতিক দলের দীর্ঘদিনের প্রভাব। পাকিস্তানে গত কয়েক দশকে বিভিন্ন জোট সরকারে শরিকও ছিল এমকিউএম। কিন্তু ২০১৬ সালের পর থেকে এমকিউএম প্রতিহিংসার রাজনীতির শিকার বলেই অভিযোগ। তখন থেকে লন্ডনেই থাকেন তিনি। আলতাফ ‘সারে জাহাঁ সে আচ্ছা..’ গানটি গাওয়ায় এ দেশে আবার উগ্র ডানপন্থীরা অনেকেই উল্লসিত। তাঁরা মনে করছেন, ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে গলা তুলে ভারতের পক্ষে সওয়াল করছেন আলতাফ। সেই কারণেই এই গান। আলতাফ কেন গানটি গাইছেন তা স্পষ্ট করে জানায়নি সংবাদসংস্থা এএনআই। তবে ঘটনা হল, ১৯০৪ সালে এই গানটি যখন লিখেছিলেন উর্দু কবি ইকবাল তখন দেশ পরাধীন। ভাগাভাগি হয়নি। তামাম ভারতবর্ষের মানুষের কাছে দেশপ্রেমের গান ছিল এটি। সে বছর ইত্তেহাদ পত্রিকায় প্রকাশ হয়েছিল কবিতাটি। পরের বছরে লাহৌরের সরকারি কলেজে গানটি গেয়েছিলেন ইকবাল। আলতাফের গলায় গানটি শুনুন। https://twitter.com/ani/status/1167829752255848454?s=12

```