Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মেলবোর্নের ব্যস্ত রাস্তায় ছুরি হাতে হানা আততায়ীর, ঘটনাস্থলেই মৃত ১, আশঙ্কাজনক ২

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের ব্যস্ত রাস্তায় আচমকাই ছুরি নিয়ে হানা দিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এলোপাথাড়ি ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন দু'জন। পুলিশ জানিয়েছে শুক্রবার স্থানীয় সময়ে বিকেল সাড়ে চারটে নাগাদ মেলবোর্নের bour

মেলবোর্নের ব্যস্ত রাস্তায় ছুরি হাতে হানা আততায়ীর, ঘটনাস্থলেই মৃত ১, আশঙ্কাজনক ২

শেষ আপডেট: 9 November 2018 08:01

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের ব্যস্ত রাস্তায় আচমকাই ছুরি নিয়ে হানা দিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এলোপাথাড়ি ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন দু'জন। পুলিশ জানিয়েছে শুক্রবার স্থানীয় সময়ে বিকেল সাড়ে চারটে নাগাদ মেলবোর্নের bourke street-এ ঘটনাটি ঘটে। রাস্তার পাশে থাকা একটি জ্বলন্ত গাড়ির সামনে থেকে আটক করা হয়েছে আততায়ীকে।

নারকীয় নির্যাতন! মহিলাকে ধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড, ধৃত প্রাক্তন স্বামী

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা খবর পেয়েছিল যে ওই এলাকায় একটি গাড়িতে আগুন লেগে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তখনই তারা দেখতে পায় যে ব্যস্ত রাস্তার মধ্যে পথচারীদের দিকে ছুরি নিয়ে হামলা চালাচ্ছে এক ব্যক্তি।

দাবি ছিল তাঁর সঙ্গেই বলতে হবে কথা, রাগে যুবকের যৌনাঙ্গ কেটে নিলেন বিবাহিত মহিলা

মেলবোর্নের স্থানীয় সংবাদমাধ্যম ইতিমধ্যেই প্রকাশ করেছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে দুই পুলিশকর্মীর উপর হিংস্র ভাবে ছুরি চালাচ্ছে লম্বা গড়নের এক ব্যক্তি। পরনে রয়েছে গাঢ় রংয়ের পোশাক। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, আততায়ীকে আটক করার পর দু'জন পুলিশকর্মীকেও ছুরি দিয়ে আঘাত করে সে। সেই সময় তাকে থামাতে গুলি চালায় পুলিশ। আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হয়নি বলে জানিয়েছে ভিক্টোরিয়া পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```