Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ভূ-খণ্ডকে নিজেদের মানচিত্রে ঢোকাতে পার্লামেন্টে সংশোধনী আনল নেপাল সরকার

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক ভারত-নেপাল বিবাদ হয়তো এবার আরও বাড়তে চলেছে। ইন্দো-নেপাল সীমান্তের বিতর্কিত ভূ-খণ্ড, যা নিজেদের বলে দাবি করেছে ভারত, তাকে নিজেদের মানচিত্রে ঢোকাতে পার্লামেন্টে সংশোধনী নিয়ে এল নেপাল সরকার। বিরোধী দল নেপাল কংগ্রেস

ভারতীয় ভূ-খণ্ডকে নিজেদের মানচিত্রে ঢোকাতে পার্লামেন্টে সংশোধনী আনল নেপাল সরকার

শেষ আপডেট: 31 May 2020 12:14

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক ভারত-নেপাল বিবাদ হয়তো এবার আরও বাড়তে চলেছে। ইন্দো-নেপাল সীমান্তের বিতর্কিত ভূ-খণ্ড, যা নিজেদের বলে দাবি করেছে ভারত, তাকে নিজেদের মানচিত্রে ঢোকাতে পার্লামেন্টে সংশোধনী নিয়ে এল নেপাল সরকার। বিরোধী দল নেপাল কংগ্রেস জানিয়েছে, সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করবে তারা। নেপালের এই কাজে স্বভাবতই ক্ষুব্ধ ভারত। কারণ, যে এলাকাকে তারা নিজেদের মানচিত্রে ঢোকাতে চাইছে তা নিজেদের বলেই দাবি করছে নয়াদিল্লি। কিন্তু কাঠমাণ্ডুও নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে চাইছে না। তাদের দাবি, ওই জায়গাগুলি নেপালের। জানা গিয়েছে, নেপালের পার্লামেন্টে কোনও সংশোধনী বিল পাস হতে সাধারণত এক মাস সময় লাগে। কিন্তু এক্ষেত্রে বিকল্প পথে এই বিল পাস করাতে চাইছে সরকার। যেহেতু এই বিলের ক্ষেত্রে বিরোধী দলও সমর্থন করতে চাইছে, সেক্ষেত্রে বিল পাশে কোনও সমস্যা নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিল পাশ করতে চাইছে নেপালের বামপন্থী সরকার। ইতিমধ্যেই নেপালের এই কাজকে বাস্তববর্জিত বলে সুর চড়িয়েছে ভারত। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, “ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করছে নেপাল। তারা জানে সীমান্ত নিয়ে কূটনীতির প্রশ্নে ভারতের অবস্থান কী। নিজেদের ভূখণ্ড নিয়ে কোনও রকমের হঠকারী সিদ্ধান্ত বরদাস্ত করবে না ভারত। তাই নেপাল সরকারকে আবেদন জানানো হচ্ছে, ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করা বন্ধ হোক। ভারতীয় সীমান্তকে অবিচ্ছেদ্য রাখা হোক। তবেই দু’দেশের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে।” Nepal parliament set to clear-36890 |International | kalerkantho গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেন, লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালের অধিকারে রয়েছে। তাই এই জায়গাগুলি নিজেদের মানচিত্রে ঢুকিয়েছে তারা। এই ভূখণ্ডে ভারত বেআইনিভাবে অধিকার করে ছিল। তাই সেগুলি ফিরে পাওয়ার পুরো চেষ্টা করা হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে আমি জানাচ্ছি, লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে আনার সবরকমের চেষ্টা করা হবে। এই বিষয়গুলি ধামাচাপা দেওয়া হবে না। কূটনৈতিক আলোচনা করে সমাধানের পথ বের করা হবে।” নেপালের মন্ত্রিসভায় এই মানচিত্র ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। তারপরেই প্রধানমন্ত্রী জানান, এই নতুন ম্যাপ সংশোধনীর জন্য পার্লামেন্টে বিল আনা হবে। সেই বক্তব্য মতোই এই বিল নিয়ে আসা হয়েছে। এখন দেখার নেপালের এই কাজে ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কী প্রভাব পড়ে।

```