Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দড়ি ছাড়াই ৯৫ তলা উঁচু বিল্ডিংয়ে উঠে পড়লেন যুবক, ভিডিয়ো ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : সপ্তাহের প্রথম কাজের দিনে ভোরবেলা হঠাৎই এক ঘটনায় আলোড়ন পড়ে গেল লন্ডনে। দেখা গেল, এক অজ্ঞাতপরিচয় যুবক তরতর করে চড়ছেন এক হাজার ফুটেরও বেশি উঁচু বিল্ডিং। তাও আবার কোনও দড়ি বা অন্য কিছুর সাহায্য ছাড়াই। আর এই ঘটনা ক্যামেরাবন্দি

দড়ি ছাড়াই ৯৫ তলা উঁচু বিল্ডিংয়ে উঠে পড়লেন যুবক, ভিডিয়ো ভাইরাল

শেষ আপডেট: 8 July 2019 18:21

দ্য ওয়াল ব্যুরো : সপ্তাহের প্রথম কাজের দিনে ভোরবেলা হঠাৎই এক ঘটনায় আলোড়ন পড়ে গেল লন্ডনে। দেখা গেল, এক অজ্ঞাতপরিচয় যুবক তরতর করে চড়ছেন এক হাজার ফুটেরও বেশি উঁচু বিল্ডিং। তাও আবার কোনও দড়ি বা অন্য কিছুর সাহায্য ছাড়াই। আর এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন বেশ কিছু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা আলোড়ন ফেলেছে। সোমবার ভোর ৫টা নাগাদ কিছু লোক দেখতে পান ৩২ লন্ডন ব্রিজ স্ট্রিটে অবস্থিত দ্য শার্ড বিল্ডিংয়ে কেউ উঠছেন। তাও আবার কোনও কিছুর সাহায্য ছাড়াই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন তারা। লন্ডন মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়, ৫.১৫ নাগাদ তাদের কাছে ফোন যায়। পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন। ওই যুবক বিল্ডিংয়ের ভিতর ঢোকার পর তাঁর সাথে কথা বলে পুলিশ। কিন্তু ওই যুবককে গ্রেফতার করা হয়নি। তবে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একজন টুইট করে লেখেন, "এক যুবক সেন্ট্রাল লন্ডনে দ্য শার্ড বিল্ডিংয়ে উঠছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশের দুটি গাড়ি, দুটি অ্যাম্বুলেন্স ও ড্রোন।" কেউ আবার টুইট করে লেখেন, "সোমবার ভোরে দ্য শার্ড বিল্ডিংয়ে ওঠার এনার্জি কার থাকে?" তবে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে আসতে থাকে নানা ধরণের কমেন্ট। কেউ বলেন, বিল্ডিংয়ের সিকিউরিটির চোখে ধুলো দিয়ে ওই যুবক কীভাবে ওখানে পৌঁছলেন। অনেকে আবার তাঁর ডেডিকেশনের প্রশংসাও করেন। https://twitter.com/DaveKWilliams/status/1148089367333920770 পরে অবশ্য জানা গিয়েছে, যুবকের নাম জর্জ কিং। তাঁর বয়স মাত্র ১৯ বছর। কিছু একটা করে দেখানোর ইচ্ছে নিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। অন্য কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। পুলিশকে সে কথা বলার পর পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। তবে অবশ্য এই প্রথম নয়, হাজার ফুটেরও বেশি উঁচু ৯৫ তলা বিল্ডিং দ্য শার্ড-এ এর আগেও অনেকে এই কাণ্ড ঘটিয়েছেন। ২০১৩ সালে সুমেরুতে তেল খোঁজার জন্য ড্রিলিংয়ের প্রতিবাদে ছ'জন গ্রিনপিস কর্মী এই বিল্ডিংয়ে উঠে ১৬ ঘণ্টা কাটিয়েছিলেন। অবশ্য তাঁরা দড়ির সাহায্যে সেখানে উঠেছিলেন। পরে তাঁদের গ্রেফতারও করা হয়। অবশ্য এ দিন যে ভাবে কোনও কিছুর সাহায্য ছাড়াই ওই যুবক উঠলেন, তাতে অবাক হচ্ছেন সবাই।

```