Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সেনার দখলে মায়ানমার, গৃহবন্দি নেত্রী সান সু কি, জরুরি অবস্থা জারি

দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা অভ্যুত্থান দেখা গেল মায়ানমারে। জানা গিয়েছে, সে দেশে ক্ষমতায় থাকা দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী আওং সান সু কি ও বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। সোমবার ভোরে তাঁদের আটক করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে এক

সেনার দখলে মায়ানমার, গৃহবন্দি নেত্রী সান সু কি, জরুরি অবস্থা জারি

শেষ আপডেট: 1 February 2021 03:33

দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা অভ্যুত্থান দেখা গেল মায়ানমারে। জানা গিয়েছে, সে দেশে ক্ষমতায় থাকা দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী আওং সান সু কি ও বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। সোমবার ভোরে তাঁদের আটক করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে এক বছরের জন্য মায়ানমারে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও খবর। সেখানকার সরকারি গণমাধ্যমে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই সেনা অভ্যুত্থানের আশঙ্কা আগেই প্রকাশ করেছিল শাসক দল এনএলডি। সেই মতোই মায়ানমারের রাজধানী নাইপিডো এবং অন্য বড় শহরগুলি এই মুহূর্তে চলে গিয়েছে সেনার দখলে। রাস্তায় টহল দিচ্ছে বিশাল বাহিনী। ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে শাসক দলের এই সমস্যার সূত্রপাত কিন্তু গত বছর থেকেই। গত বছর নভেম্বর মাসে নির্বাচনে জয়ী হয় আওং আন সু কি-র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। কিন্তু সেনাবাহিনী অভিযোগ তুলেছিল, নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে। তার জেরেই এই অভ্যুত্থান বলে মনে করা হচ্ছে। মায়ানমার অবশ্য সেনার দখলে থাকার ঘটনা নতুন নয়। বছর দশেক আগে সেদেশে সেনারই শাসন ছিল। এক-দুই নয় দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মায়ানমার শাসন করেছে সেনাবাহিনী। কিন্তু তারপরে সেখানে নির্বাচনের মাধ্যমে জয়ী দল ক্ষমতায় আসে। সেভাবেই ক্ষমতায় এসেছিল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। সোমবার থেকেই প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল। তার আগেই বেশিরভাগ নেতাকে আটক করেছে সেনা। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র মায়ো নান্ট বলেছেন, আওং সান সু কি ও প্রেসিডেন্ট ভিন মিন্টকে আটক করা হয়েছে। এতে কেউ উত্তেজিত হবেন না। আইন মেনেই সব কাজ হবে। মায়ো আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁকেও আটক করা হতে পারে। যদিও সেনার তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে মায়ানমারে এই সেনা অভ্যুত্থানের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর পড়তে পারে বলেই মনে করছে অর্থনৈতিক ও কূটনৈতিক মহল।

```