Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আগামী বসন্তেই ভাবী সন্তানের অপেক্ষায় হ্যারি-মেগান

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত তো ব্রিটেনে প্রতিবছরই আসে। তবে ২০১৯-এ ব্রিটেনের বসন্ত খানিকটা অন্যরকম হতে চলেছে।কারণ ব্রিটেনের রাজপরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কেনিংস্টোন প্যালেসের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে আগামী বসন্তেই সম্ভবত তাঁদের পর

আগামী বসন্তেই ভাবী সন্তানের অপেক্ষায় হ্যারি-মেগান

শেষ আপডেট: 15 October 2018 09:19

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত তো ব্রিটেনে প্রতিবছরই আসে। তবে ২০১৯-এ ব্রিটেনের বসন্ত খানিকটা অন্যরকম হতে চলেছে।কারণ ব্রিটেনের রাজপরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কেনিংস্টোন প্যালেসের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে আগামী বসন্তেই সম্ভবত তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন এক খুদে। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলে অপেক্ষা করছেন তাঁদের ভাবী সন্তানের। তাঁদের পাশপাশি অপেক্ষা করছে গোটা ব্রিটেনও। চলতি বছর ১৯ মে বিয়ে হয়েছিল প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের। রাজপরিবারের এই রয়্যাল ওয়েডিংয়ের দিকে নজর ছিল গোটা বিশ্বের। ব্রিটেনের উইন্ডসোর ক্যাসেলে সেদিন রূপকথার মতোই বসেছিল রাজকীয় বিয়ের আসর। প্রথা ভেঙে এই প্রথম কোনও ডিভোর্সি এবং ব্রিটিশ নন এমন মহিলা ব্রিটেনের রাজপরিবারের বউ হয়েছিলেন। এই নিয়ে অবশ্য আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। কড়া নিয়ামানুবর্তিতার ঘেরাটোপে এবং রাজপরিবারের শাসনে আদৌ কি মানিয়ে নিতে পারবেন মেগান— এ প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে মানিয়ে নিয়েছেন ডাচেস অফ সাসেক্স। শুধু রাজপরিবারের সদস্যরা নন, গোটা ব্রিটেনই সাদরে গ্রহণ করেছে তাঁকে। এ বার পালা নতুন সদস্যের আগমনের। সোমবারই সিডনিতে পৌঁছেছেন ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স। বিয়ের পর কাপল হিসেবে ব্রিটেনের বাইরে এটাই তাঁদের প্রথম ট্যুর। প্রশান্ত মহাসাগরের বুকে দিন পনেরো একান্তে সময় কাটাবেন এই রয়্যাল কাপল। আর ট্যুর শুরুর আগেই তাঁরা বিশ্ববাসীকে দিয়েছেন এক রাজকীয় খবর। আগামী বছর বসন্তেই রাজপরিবারে আসছেন নতুন সদস্য।

```