Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পিঠের ব‍্যথা সারাতে শরীরে নিজের বীর্য ইনজেক্ট করতেন যুবক!

দ্য ওয়াল ব্যুরো: পিঠে ব্যথায় অনেকদিন ধরেই বেশ কষ্ট পাচ্ছিলেন বছর তেত্রিশের এক যুবক। কিন্তু নিজের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাননি তিনি। বরং নিজেই শুরু করেছিলেন নিজের চিকিৎসা। তাও এক অদ্ভুত উপায়ে। নিজের বীর্যই ইনজেকশনের সিরিঞ্জে ভরে শরীরে ন

পিঠের ব‍্যথা সারাতে শরীরে নিজের বীর্য ইনজেক্ট করতেন যুবক!

শেষ আপডেট: 21 January 2019 04:40

দ্য ওয়াল ব্যুরো: পিঠে ব্যথায় অনেকদিন ধরেই বেশ কষ্ট পাচ্ছিলেন বছর তেত্রিশের এক যুবক। কিন্তু নিজের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাননি তিনি। বরং নিজেই শুরু করেছিলেন নিজের চিকিৎসা। তাও এক অদ্ভুত উপায়ে। নিজের বীর্যই ইনজেকশনের সিরিঞ্জে ভরে শরীরে নিতেন ওই ব্যক্তি। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে নিজের উপর এই ডাক্তারি ফলান ওই যুবক।  
কিন্তু এ হেন অদ্ভুত চিকিৎসায় রোগের উপশম তো হয়ইনি। বরং দিন দিন বেড়েছে পিঠের ব্যথা। সঙ্গে দেখা দিয়েছে নানান উপসর্গ। শেষ পর্যন্ত কাঁধে এবং পিঠ ও কোমরে অসহ্য যন্ত্রণা এবং হাত ফোলা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবক। এই ঘটনা ঘটেছে ডাবলিনে। সেখানকার tallaght university হাসপাতালে ভর্তি হন ওই যুবক। চিকিৎসকরা প্রাথমিক ভাবে আন্দাজ করতে পারেননি যে কেন এমন হাল হয়েছে ওই ব্যক্তির। তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর প্রকাশ্যে আসে আসল ঘটনা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত বিশ্বে এই প্রথম এ হেন ঘটনা ঘটছে। যেখানে পিঠের ব্যথা সারানোর জন্য নিজের বীর্যই শরীরে ইনজেক্ট করতেন রোগী।
হাসপাতালে ভর্তির পর যুবকের অস্বাভাবিক হাত ফোলা দেখেই প্রথম সন্দেহ হয় চিকিৎসকদের। তাঁরা অনুমান করেন কিছু অদ্ভুত জিনিস ঘটেছে রোগীর সঙ্গে। এরপর কথায় কথায় নিজের কীর্তির কথা চিকিৎসকদের জানান ওই যুবক। তিনি বলেন, অনলাইনে একটি হাইপোডারমিক নিডল কিনেছিলেন। আর তাই দিয়েই শেষ ১৮ মাস ধরে নিজের শরীরে নিজের বীর্যই প্রবেশ করিয়েছেন তিনি। জানা গিয়েছে, ডানহাতেই বারবার সূঁচ ফোটাতেন তিনি। ক্রমাগত এই অদ্ভুত ট্রিটমেন্টের জন্য লাল হয়ে হাত ফুলে গিয়েছিল তাঁর। কোমরের নীচের অংশের ব্যথা বেড়ে গিয়েছিল অস্বাভাবিক মাত্রায়। শেষে আর সহ্য করতে না পেরেই চিকিৎসকের দ্বারস্থ হন ওই যুবক।
চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কিছু অ্যান্টিবায়োটিকস দেওয়া হয়েছে রোগীকে। তার ফলে এখন খানিকটা সুস্থ রয়েছেন তিনি।

```