Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মহিলাদের ডেটে নিয়ে গিয়ে বিল না মিটিয়ে বেপাত্তা, ধরা পড়তে সাজা ১৩ বছরের জেল

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে তাঁদের নিয়ে যেতেন ডিনারে। তারপর বিল মেটানোর আগেই বেপাত্তা হয়ে যেতেন রেস্তোঁরা থেকে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন সেই ব্যক্তি। ঘটনাটি মার্কিন মুলুকের লস এঞ্জেলেসের। পুলিশ সূত্রে খবর, সেখানকা

মহিলাদের ডেটে নিয়ে গিয়ে বিল না মিটিয়ে বেপাত্তা, ধরা পড়তে সাজা ১৩ বছরের জেল

শেষ আপডেট: 29 August 2018 07:14

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে তাঁদের নিয়ে যেতেন ডিনারে। তারপর বিল মেটানোর আগেই বেপাত্তা হয়ে যেতেন রেস্তোঁরা থেকে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন সেই ব্যক্তি। ঘটনাটি মার্কিন মুলুকের লস এঞ্জেলেসের। পুলিশ সূত্রে খবর, সেখানকার বাসিন্দা ৪৫ বছরের গুয়াডালিউপ গঞ্জালেস বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করে সুন্দরী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন। তারপর ডেটিংয়ে নিয়ে যেতেন তাঁদের। একেক সময় একেক রেস্তোঁরায় যেতেন গঞ্জালেস। খাওয়া দাওয়ার পর বিল মেটানোর আগেই অবশ্য বেপাত্তা হয়ে যেতেন তিনি। অগত্যা বিল মেটাতে হতো সেই মহিলাদের। অভিযোগ এইভাবে ১০ জন মহিলার সঙ্গে প্রতারণা করেন গঞ্জালেস। সবাই অভিযোগ দায়ের করলে পুলিশ বুঝতে পারে ব্যক্তিটি একজনই। এমনকী বিভিন্ন রেস্তোঁরার তরফেও দায়ের করা হয় অভিযোগ। তারপরেই এক ফাঁদ পাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ। তাঁদের ফাঁদে পা দিয়ে এক মহিলার সঙ্গে ডেট করতে রেস্তোঁরায় ঢুকে গ্রেফতার হন গঞ্জালেস। সোমবার তাঁকে তোলা হয় কোর্টে। জানা যায় বিল বাবদ ওই মহিলারা তাঁর কাছে প্রায় ৯৫০ ডলার পান। আদালতের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন গঞ্জালেস। কিন্তু সব প্রমাণ তাঁর বিপক্ষে যায়। ফলে বিচারক প্রতারণা, চুরি ও আরও বিভিন্ন ধারায় অভিযোগ এনে ১৩ বছরের জেলের সাজা ঘোষণা করেন গঞ্জালেসের। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক করা হয় গঞ্জালেসকে। কেউ যেমন তাঁর বুদ্ধির প্রশংসা করেন। কেউ বা আবার বলেন, আদতে বোকা গঞ্জালেস। নইলে ৯৫০ ডলারের খেসারত হিসেবে ১৩ বছরের জেল খাটতে হবে তাঁকে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```