Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় বন্দিদশা, ডায়নোসর সেজে রাস্তায় যুবক, তাড়া পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের মাঝে ঘর ছেড়ে বেরতে নিষেধ করা হয়েছে জনগণকে। কিন্তু তার মধ্যেই দেখা গেল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি ডায়নোসর। না, আসল ডায়নোসর নয়, ডায়নোসরের পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন এক যুবক। তাও আবার ডাস্টবিনে ময়লা ফেলতে। অবশ্য

করোনায় বন্দিদশা, ডায়নোসর সেজে রাস্তায় যুবক, তাড়া পুলিশের

শেষ আপডেট: 19 March 2020 06:49

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের মাঝে ঘর ছেড়ে বেরতে নিষেধ করা হয়েছে জনগণকে। কিন্তু তার মধ্যেই দেখা গেল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি ডায়নোসর। না, আসল ডায়নোসর নয়, ডায়নোসরের পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন এক যুবক। তাও আবার ডাস্টবিনে ময়লা ফেলতে। অবশ্য তার আগেই পুলিশের সামনে পড়তে হয় ওই ব্যক্তিকে। খেতে হয় ধমকও। ঘটনাটি ঘটেছে স্পেনের মুরসিয়া শহরে। গত শনিবার থেকে দেশজুড়ে অবরুদ্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে স্পেনে। আপাতত দু'সপ্তাহ থাকবে এই লকডাউন। জনগণকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে পুলিশের গাড়ি। আর এমনই এক গাড়ির সামনে আচমকা এসে হাজির এই ডায়নোসর। মঙ্গলবার মুরসিয়া পুলিশের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি কমলা রঙের একটি টিরানোসরাস রেক্স-এর পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন। তাঁর উদ্দেশ্য বাড়ির ময়লা ডাস্টবিনে ফেলা। কিন্তু তার আগেই পুলিশের গাড়ির সামনে পড়তে হয় তাঁকে। ওই ব্যক্তি কেন রাস্তায় বেরিয়েছেন, এই ধমক দিয়ে তাঁকে বাড়ি ফিরতে বলে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে সবাইকে বাড়িতে থাকার আর্জি জানিয়েছে পুলিশ। https://twitter.com/MurciaPolicia/status/1239659731377098752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1239659731377098752&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-man-under-coronavirus-lockdown-in-spain-leaves-home-dressed-as-dinosaur-2197172 সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল। ইতিমধ্যেই ৫ মিলিয়নের উপর ভিউ হয়েছে এই পোস্টের। কমেন্টের বন্যা বইছে। কেউ লিখেছেন, "এই ধরনের ঘটনা কেবলমাত্র স্পেনেই দেখা যায়।" আর একজন লিখেছেন, "যখন আপনার বাড়ি, শহর, দেশ সব জায়গা অবরুদ্ধ, তার মানে এটা ডায়নোসরের উপরেও লাগু।" চিন, ইতালি ও ইরানের পরে স্পেনেই করোনা ভাইরাসের প্রভাব সবথেকে বেশি হয়েছে। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশে ৪ কোটি ৬০ লক্ষ জনসংখ্যাকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

```