বিয়ের আগে যৌন সম্পর্ক! মারের চোটে অজ্ঞান যুবক, জ্ঞান ফিরিয়ে ফের পেটানো হল তাঁকে
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। তার জেরেই চরম শাস্তি পেতে হল তাঁকে। শাস্তিস্বরূপ প্রকাশ্যেই শুরু হয় বেধড়ক মারধর। লাঠি জাতীয় জিনিস দিয়ে বেদম মারের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু তাতেও থামেনি মার। বরং জ
শেষ আপডেট: 6 December 2019 09:35
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। তার জেরেই চরম শাস্তি পেতে হল তাঁকে। শাস্তিস্বরূপ প্রকাশ্যেই শুরু হয় বেধড়ক মারধর। লাঠি জাতীয় জিনিস দিয়ে বেদম মারের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু তাতেও থামেনি মার। বরং জ্ঞান ফিরিয়ে যুবকের বাকি শাস্তি পূরণ করা হয়। শেষ পর্যন্ত মারের চোটে যুবকের অবস্থা এতই সঙ্গিন হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। সুমাত্রান দ্বীপের Aceh এলাকা বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত এলাকা। ধর্মীয় আইনই এখানে শেষ কথা। আর সেই আইনমাফিক এই এলাকায় নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা, মদ্যপান, সমকামী সম্পর্ক এবং বিয়ের আগে যৌন সম্পর্ক। এই এলাকার কোনও নাগরিক যদি এ জাতীয় কাজে যুক্ত হন তাহলে প্রকাশ্যে বেদম মারধর করে নিদান দেয় সমাজের মাতব্বররা।

বৃহস্পতিবারও হয়েছিল তেমনটাই। ২২ বছরের এক যুবক বিয়ের আগেই এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। এ খবর পৌঁছে যায় সমাজের মাতব্বরদের কানে। যুবকের সাহস দেখে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। মাতব্বররা ঠিক করেই নিয়েছিলেন দিতে হবে চরম শাস্তি। এরপরেই বেঁধে আনা হয় ওই যুবককে। তাঁর পিঠের উপর বেত চাবকানো শুরু হয়। ১০০ বার বেত্রাঘাতের পর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুবক। তার আগে অবশ্য যুবকের অনুরোধ ছিল তাঁকে যেন এ যাত্রায় ছেড়ে দেওয়া হয়। তবে যুবকের মিনতি কানে নেননি কেউই। অজ্ঞান হয়ে যাওয়ার পর চেষ্টা করে জ্ঞান ফেরানো হয় যুবকের। দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। একটু সুস্থ বোধ করতেই ফের শুরু বেত্রাঘাত। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে যুবককে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
ওই যুবক যে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন রেহাই পাননি তিনিও। Aceh এলাকার তিমুর জেলায় একটি মসজিদের বাইরে ওই মহিলাকেও ১০০ বার বেত দিয়ে মারধর করা হয়। সঙ্গে ছিলেন মহিলার আরেক সঙ্গী। জানা গিয়েছে এই দ্বিতীয় সঙ্গীর সঙ্গেও শারীরিক সম্পর্ক ছিল মহিলার। এই দ্বিতীয় যুবকটিকেও মারধর করা হয় বলে খবর।
স্থানীয়দের কথায় অন্তত ৫০০ লোকের সামনে চলছিল এই নারকীয় অত্যাচার। ভিড় করা জনতা উল্লাসে উপভোগ করছিল যুবকের উপর হওয়া বেত্রাঘাত। স্লোগান উঠেছিল, "জোরে, আরও জোরে।" ছবিটা একই ছিল তিমুর জেলার ওই মসজিদের বাইরেও। এক মহিলাকে বেত দিয়ে মার খেতে দেখে উল্লাসে ফেটে পড়েছিল আমজনতা। পরিসংখ্যান বলছে ইন্দোনেশিয়ার এই এলাকায় এমন ঘটনা নতুন নয়। গত জুলাইতেই প্রি-ম্যারিটাল সেক্স অর্থাৎ বিয়ের আগে যৌন সম্পর্কের কারণে ১০০ বার বেত্রাঘাতের শাস্তি পেয়েছিলেন তিনজন।