Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কোন প্রাণী! রাস্তায় ঘুরতে দেখা জন্তুকে নিয়ে তোলপাড় কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই আতঙ্কের সৃষ্টি হয়েছিল এলাকাবাসীর মধ্যে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক বড় সিংহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। দেরি না করে সিংহের খোঁজে চলে আসে পুলিশ। কিন্তু পুলিশকর্মীরা এসে যা দেখলেন তাতে তাঁদের চক্ষু ছানাবড়া। এই ঘটনায়

এ কোন প্রাণী! রাস্তায় ঘুরতে দেখা জন্তুকে নিয়ে তোলপাড় কাণ্ড

শেষ আপডেট: 12 March 2020 08:05

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই আতঙ্কের সৃষ্টি হয়েছিল এলাকাবাসীর মধ্যে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক বড় সিংহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। দেরি না করে সিংহের খোঁজে চলে আসে পুলিশ। কিন্তু পুলিশকর্মীরা এসে যা দেখলেন তাতে তাঁদের চক্ষু ছানাবড়া। এই ঘটনায় চমকেছেন স্থানীয়রাও। ঘটনাটি ঘটেছে স্পেনের শহর মোলিনা ডে সেগুরাতে। গত রবিবার সেখানে রাস্তার উপর একটা সিংহকে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশের কাছে। খবর পেয়েই নিজেদের টিমকে পাঠিয়ে দেয় মোলিনা ডে সেগুরা পুলিশ। শহরের দক্ষিণ দিকে দেখা গিয়েছিল ওই সিংহটিকে। তাই সেই এলাকা ঘিরে নেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে, কিছুক্ষণ পরেই রাস্তার উপরে সিংহটিকে দেখা যায়। মানুষকে দেখে সে কিন্তু আক্রমণ করেনি। শান্তভাবেই হাঁটছিল। সেটা দেখে পুলিশকর্মীরা এগিয়ে যান। কাছে গিয়ে দেখেন, সিংহ কোথায়? এ তো রাস্তায় ঘুরছে ইয়া বড় এক কুকুর। তার লোমগুলো এমনভাবে কাটা হয়েছে, যে তাকে সিংহর মতো লাগছে। বুক থেকে মাথা পর্যন্ত লোম রেখে দেওয়া হয়েছে ও লেজে লোম রয়েছে। শরীরের বাকি জায়গার লোম কেটে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে মোলিনা ডে সেগুরা পুলিশের তরফে সেই কুকুরটির ছবি পোস্ট করে পুরো ঘটনাটা জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল। কেউ মজার কমেন্ট করছেন, কেউ আবার বলছেন কুকুরটিকে দেখে সিংহ ভেবে ভয়ে কিছু হয়ে যেতে পারত। https://twitter.com/MolinaPolicia/status/1236343845455044611?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1236343845455044611&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Flocals-panic-after-spotting-lion-on-streets-it-turns-out-to-be-2193582 পুলিশের তরফে জানানো হয়েছে, কুকুরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে অক্ষত আছে। তবে কী কারণে কুকুরটির শরীরে লোম এভাবে কেটে ফেলা হল তার কারণ জানতে চাইছে পুলিশ। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তার। সেইসব পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

```