Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারিসে রাস্তা ধোয়ার জলে মিলল করোনাভাইরাস, পরিষেবা বন্ধ করল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে স্থানীয় পুরসভার সরবরাহ করা জলে করোনাভাইরাসের অতি সামান্য উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যে জলের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে তা পানীয় হিসাবে সরবরাহ করা হয় ন

প্যারিসে রাস্তা ধোয়ার জলে মিলল করোনাভাইরাস, পরিষেবা বন্ধ করল প্রশাসন

শেষ আপডেট: 20 April 2020 01:45

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে স্থানীয় পুরসভার সরবরাহ করা জলে করোনাভাইরাসের অতি সামান্য উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যে জলের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে তা পানীয় হিসাবে সরবরাহ করা হয় না। তা হল নন পটেবল ওয়াটার। মূলত শহরের রাস্তা ধোয়ার কাজে ওই জল ব্যবহার করা হয়। প্যারিসের ওয়াটার অথরিটি শহরের ২৭ টি জায়গা থেকে এরকম জলের নমুনা সংগ্রহ করেছিল। তা ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। তাতেই দেখা গিয়েছে, অতি সামান্য পরিমাণে হলেও চারটি নমুনার মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। শহরের পরিবেশ দফতরের অন্যতম কর্তা সেলিয়া ব্লাওয়েল জানিয়েছেন, ওই টেস্ট রেজাল্ট আসার পরই ওই জল সরবরাহ ব্যবস্থা বন্ধ করা দেওয়া হয়েছে। তবে ব্লাওয়েল এও জানিয়েছেন, পানীয় জলের জন্য ভিন্ন সরবরাহ ব্যবস্থা রয়েছে। তা নিয়ে সমস্যা নেই। কোনও ঝুঁকিও নেই। তা নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। যে জলের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে তা স্যেন নদী থেকে ওরক খাল থেকে তোলা হয়। ওই জল দিয়ে রাস্তা ধোয়া হয় ও শহরের বিভিন্ন পার্কের গাছে ও ঘাসের উপর তা ছড়ানো হয়। তবে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর তা বন্ধ করা হয়েছে। ব্লাওয়েল জানিয়েছে, শহরের স্বাস্থ্য কর্তা আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে এই ঝুঁকির ব্যাপার নিয়ে আলোচনা চালাচ্ছেন। এ ব্যাপারে আগামী দিনে কী ব্যবস্থা নেওয়া তা নিয়ে ভাবছে সরকার ও স্থানীয় প্রশাসন।

```