Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বুর্জ খলিফায় পড়ল বাজ, ছবি তুলে নিলেন জোহাব

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দুবাইয়ে ছুটে আসেন এই বুর্জ খলিফার টানে। তবে শুধু পর্যটক নয়, বিশ্বের এই সর্বোচ্চ বিল্ডিংয়ের টানে নেমে এল বাজ-ও। বুর্জ খলিফার ঠিক মাথায় বাজ পড়ল। আর এই বাজ পড়া

বুর্জ খলিফায় পড়ল বাজ, ছবি তুলে নিলেন জোহাব

শেষ আপডেট: 14 January 2020 07:37

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দুবাইয়ে ছুটে আসেন এই বুর্জ খলিফার টানে। তবে শুধু পর্যটক নয়, বিশ্বের এই সর্বোচ্চ বিল্ডিংয়ের টানে নেমে এল বাজ-ও। বুর্জ খলিফার ঠিক মাথায় বাজ পড়ল। আর এই বাজ পড়ার মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করলেন জোহাব অঞ্জুম নামের এক যুবক। সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুবাইয়ে গত শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। সাধারণত এই দৃশ্য সেখানে দেখা যায় না। তবে এবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি গড়িয়েছে চলতি সপ্তাহেও। আর তাই দুবাইয়ের আকাশ কালো মেঘে ঢাকা। এই পরিস্থিতিতে বাজ পড়া খুবই সাধারণ ঘটনা। তবে বুর্জ খলিফার উপরে বাজ পড়লে তার আলাদা মাহাত্ম্য তো থাকবেই। দুবাইয়েরই যুবক জোহাব অঞ্জুম গত সাত বছর ধরে এই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টায় ছিলেন। যখনই দুবাইয়ে এরকম বৃষ্টি হয়, তিনি বুর্জ-এর পাশে আস্তানা গড়েন। তারপর ঘণ্টার পর ঘণ্টা ক্যামেরা তাক করে বসে থাকেন। কিন্তু কোনওবারেই তিনি সফল হননি। এবার হলেন। https://www.instagram.com/p/B7JTdq9Jcsq/?utm_source=ig_web_copy_link ঠিক যে মুহূর্তে বুর্জ খলিফার মাথায় বাজ পড়ল সেই মুহূর্ত ধরা পড়ল জোহাবের ভিডিওতে। ২৭২০ ফুট উঁচু বিল্ডিংয়ের মাথায় বাজ পড়ার এই দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অবশ্য জোহাবই একমাত্র নন, যিনি এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। দুবাইয়ের রাজা শেখ হামদানও তাঁর সোশ্যাল মিডিয়ায় এই বাজ পড়ার ছবি পোস্ট করেছেন।

```