Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংস্কৃতে টুইট লেডি গাগার! ভারতীয় ভক্তরা বললেন 'জয় শ্রী রাম'

দ্য ওয়াল ব্যুরো: সংস্কৃতে টুইট করেছেন লেডি গাগা! এ খবর শুনলেই ঝটকা লাগবে জনগণের। বলে কী! মার্কিন পপ তারকা টুইট করেছেন, তাও আবার সংস্কৃতে! সত্যি ঠিক এমনটাই হয়েছে। টুইটারে এমনিতে বেশ স্বচ্ছন্দ আমেরিকান পপ স্টার লেডি গাগা। মাঝে মাঝেই নতুন অ্য

সংস্কৃতে টুইট লেডি গাগার! ভারতীয় ভক্তরা বললেন 'জয় শ্রী রাম'

শেষ আপডেট: 20 October 2019 14:28

দ্য ওয়াল ব্যুরো: সংস্কৃতে টুইট করেছেন লেডি গাগা! এ খবর শুনলেই ঝটকা লাগবে জনগণের। বলে কী! মার্কিন পপ তারকা টুইট করেছেন, তাও আবার সংস্কৃতে! সত্যি ঠিক এমনটাই হয়েছে। টুইটারে এমনিতে বেশ স্বচ্ছন্দ আমেরিকান পপ স্টার লেডি গাগা। মাঝে মাঝেই নতুন অ্যালবামের খবর দিয়ে টুইট করেন তিনি। তবে এ বার সটান সংস্কৃত শ্লোক লিখে টুইট করেছেন তিনি। দেবনাগরী হরফটা অবশ্য বাদ দিয়েছেন। তবে বেশ অর্থবহ একটা শ্লোক লিখেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। লেডি গাগা লিখেছেন, "লোকঃ সমস্তঃ সুখিনু ভবন্তু", যার অর্থ জগৎ সংসারের সবকিছুর ভালো হোক। https://twitter.com/ladygaga/status/1185651155201753088 গাগার এমন সংস্কৃত টুইট ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। হঠাৎ মার্কিন তারকা কেন এমন টুইট করলেন তা নিয়ে লেডি গাগার লাখ লাখ ভক্তের মধ্যে শুরু হয়েছে জোরদার জল্পনা। কেউ কেউ জিজ্ঞেস করেছেন গাগার আগামী অ্যালবামের সঙ্গে এই শ্লোকের কোনও যোগাযোগ রয়েছে কিনা। কেউ বা লিখেছেন "সংস্কৃত শ্লোক ভুলতে বসেছি আমরা, অন্তত আপনার মনে রয়েছে"। তবে সবচেয়ে মজার কমেন্ট করেছেন এ দেশেরই বেশ কিছু টুইটারিয়ান। লেডি গাগার সংস্কৃত শ্লোকের পাল্টা তাঁরা সটান লিখেছেন 'জয় শ্রী রাম'। কেউ বা লিখেছেন, "আজ থেকে আপনার নাম গাগা নয় গঙ্গা।"    কিন্তু হঠাৎ কেন সংস্কৃতে এমন টুইট করলেন লেডি গাগা? উত্তর খুঁজতে গিয়ে সামনে এল আর এক তথ্য। গত বৃহস্পতিবার একটি কনসার্টে মঞ্চে এক ফ্যানের সঙ্গে নাচতে গিয়ে নাকি আচমকাই পড়ে গিয়েছিলেন লেডি গাগা। চোটও পান তিনি। তবে এখন ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন বলেই খবর। নেটিজেনদের একাংশের দাবি, হয়তো এই ঘটনার সঙ্গেই যোগ রয়েছে লেডি গাগার সংস্কৃত টুইটের। কী কারণে লেডি গাগা হঠাৎ সংস্কৃত শ্লোকে মজেছেন তা উদ্ধার না হলেও, সোশ্যাল মিডিয়ায় আমেরিকান স্টারের এই টুইট ঝড় তুলে দিয়েছে। ক্ষণে ক্ষণে প্রকাশ পাচ্ছে নানা মুনির নানা মত। গাগা নিজেই এই টুইটের ব্যাপারে খোলসা করে কিছু বলেন কিনা সেদিকেই এখন নজর নেটিজেনদের।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

```