Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গায়ে দুর্গন্ধ! ১৯ মাসের সন্তান সমেত দম্পতিকে প্লেন থেকে নামিয়ে দিল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: প্লেন থেকে নামিয়ে দেওয়া হলো এক জিউইশ দম্পতিকে। সঙ্গে ছিল তাঁদের ১৯ মাসের মেয়ে। কিন্তু কেন? বিমান কর্তৃপক্ষের দাবি ওই দম্পতির গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এমনটাই নাকি অভিযোগ করেছেন প্লেনের বাকি যাত্রীদের একটা বড় অংশ। অভিযোগ

গায়ে দুর্গন্ধ! ১৯ মাসের সন্তান সমেত দম্পতিকে প্লেন থেকে নামিয়ে দিল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 26 January 2019 08:07

দ্য ওয়াল ব্যুরো: প্লেন থেকে নামিয়ে দেওয়া হলো এক জিউইশ দম্পতিকে। সঙ্গে ছিল তাঁদের ১৯ মাসের মেয়ে। কিন্তু কেন? বিমান কর্তৃপক্ষের দাবি ওই দম্পতির গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এমনটাই নাকি অভিযোগ করেছেন প্লেনের বাকি যাত্রীদের একটা বড় অংশ। অভিযোগ জানিয়েছিলেন বিমানের ক্রু মেম্বাররাও। আর সেই জন্যেই ওই জিউইশ দম্পতি এবং তাঁদের ছোট্ট মেয়েকে প্লেন থেকে নামিয়ে দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। জিউশ যুবক অ্যাডলার তাঁর স্ত্রী জেনি ও সন্তানকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন মায়ামি-তে। প্লেনে ওঠার পর আচমকাই বিমান কর্তৃপক্ষ এসে জানান, কোনও এক গুরুতর সমস্যার জন্য প্লেন থেকে নেমে যেতে হবে তাঁদের। মিশিগানের বাসিন্দা এই দম্পতি বাড়িতে আরও আট সন্তানকে রেখে এসেছিলেন। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষের কথা শুনে খানিকটা ভয়ই পেয়ে যান অ্যাডলার এবং জেনি। ভাবেন হয়তো তাঁদের বাকি সন্তানদের সঙ্গে খারাপ কোনও ঘটনা ঘটেছে। তড়িঘড়ি প্লেন থেকে নেমেও যান তাঁরা। কিন্তু এরপরেই সামনে আসে আসল ঘটনা। ওই আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে অ্যাডলার এবং জেনিকে জানানো হয়, তাঁদের গা থেকে নাকি দুর্গন্ধ বেরচ্ছিল। প্লেনের বাকি যাত্রী এবং ক্রু মেম্বারদের অনেকেই অভিযোগ জানিয়েছেন এই নিয়ে। আর সেই জন্যেই প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে অ্যাডলার এবং জেনিকে। বিমান কর্তৃপক্ষের এ হেন অভিযোগ শুনে কার্যত হতবাক হয়ে যান এই দম্পতি। বিমান কর্তৃপক্ষের দাবি, অ্যাডলার, জেনি এবং তাঁদের সন্তানের জন্য হোটেলের ব্যবস্থা করেছিলেন তাঁরা। এমনকী থাকা-খাওয়া বাবদ একটি ভাউচারও দেওয়া হয়েছিল তাঁদের। কিন্তু দম্পতির অভিযোগ, বিমান কর্তৃপক্ষের দেওয়া কোনও ভাউচারই শেষ পর্যন্ত কাজে লাগেনি। বরং অ্যাডলারের পকেট থেকেই খসেছে পয়সা। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিমান কর্তৃপক্ষ। বরং তাদের দাবি, হোটেলের পাশাপাশি ওই দম্পতির জন্য ফিরতি প্লেনের ব্যবস্থাও করা হয়েছিল। গোটা ঘটনায় স্বভাবতই ভীষণ বিরক্ত অ্যাডলার। তীব্র প্রতিবাদও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, "বিমান কর্তৃপক্ষের কাছে এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে একজন আমায় বলেন, আমি নাকি আমার ধর্মীয় কারণে রোজ স্নান করি না। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আর পাঁচজনের মতোই রোজ স্নান করি।" অ্যাডলারের অভিযোগ, অন্য কোনও কারণ নয়, বরং তাঁর ধর্মের জন্যই অন্যায় ভাবে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাঁদের। যদিও বিমান কর্তৃপক্ষের দাবি, এরকম কোনও ব্যাপারই নেই। বাকি যাত্রীদের অসুবিধা হচ্ছিল। তাঁদের সুবিধা দেখা কর্তৃপক্ষের কাজ। আর সেই জন্যেই ওই জিউশ দম্পতিকে নেমে যেতে বলা হয়েছে। বিমানের বাকি যাত্রীদের বেশিরভাগই সমর্থন জানিয়েছেন এয়ারলাইন্সের এই বক্তব্যে। অধিকাংশ যাত্রীই জানিয়েছেন, সাংঘাতিক দুর্গন্ধ বেরোচ্ছিল ওই কাপলে গা থেকে। টেকা দায় হয়ে গিয়েছিল প্লেনের ভিতর। আর সেই জন্যই তাঁদের নামিয়ে দেওয়া হয়। এর পিছনে অন্য কোনও কারণ নেই।

```