Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজব ঘোড়া! সকালবেলা চা না খেলে দিনই শুরু হয় না তার

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল এককাপ ধোঁয়া ওঠা চা খাওয়া মানে আপনার মুড থাকবে এক্কেবারে ফুরফুরে। অনেকেই বলেন সকালের চায়ের কাপটাই নাকি সারাদিনের পরিশ্রমের এনার্জি জোগায়। তাই ঘুম থেকে উঠে গরম গরম চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু তা বলে একটা

আজব ঘোড়া! সকালবেলা চা না খেলে দিনই শুরু হয় না তার

শেষ আপডেট: 2 December 2019 09:23

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল এককাপ ধোঁয়া ওঠা চা খাওয়া মানে আপনার মুড থাকবে এক্কেবারে ফুরফুরে। অনেকেই বলেন সকালের চায়ের কাপটাই নাকি সারাদিনের পরিশ্রমের এনার্জি জোগায়। তাই ঘুম থেকে উঠে গরম গরম চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু তা বলে একটা ঘোড়ার এমন অভ্যাস রয়েছে! শুনে চমকালেও একথাই সত্যি। এই ঘোড়া আবার যে সে ঘোড়া নয়। একেবারে পুলিশের ঘোড়া। কিন্তু সকালবেলা এককাপ চা না পেলে নাকি এই ঘোড়ার দিনই শুরু হয় না। ইউনাইটেড কিংডমের Merseyside পুলিশের এই ঘোড়ার নাম জেক। গত ১৫ বছর ধরে পুলিশে রয়েছে সে। আর এই এতগুলো বছরে তার অভ্যাস একই থেকে গিয়েছে। দিনের শুরুতে এক পেয়ালা গরম চা তার চাই-ই। তবে জেকের কাপ কিন্তু আর পাঁচটা সাধারণ ছোট্ট কাপের মতো নয়। রাজকীয় মেজাজের এই ঘোড়ার চায়ের পেয়ালার আয়তন বেশ বড়। https://twitter.com/i/status/1197137884375072769 আমজনতার চায়ের তুলনায় জেকের চায়ের স্বাদ সামান্য অন্যরকম। বছর ২০-র গাঢ় বাদামি রঙয়ের এই ঘোড়ার চায়ে থাকে দু'চামচ চিনি, ক্রিম ছাড়া দুধ আর গরম জলের সঙ্গে মেশানো থাকে সামান্য ঠান্ডা জলও। জেকের ট্রেনার লিন্ডসে গাভেন জানিয়েছেন, ফুটন্ত চা খেতে মোটেও পছন্দ করে না জেক। আর খুব বেশি গরম চা জেকের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। তাই একটু ঠান্ডা চা খেতেই পছন্দ করে জেক। তার ট্রেনার জানিয়েছে, এখন সকালবেলা নিজের আস্তাবলেই অপেক্ষা করে জেক। সেখানেই এক মগ চা দেওয়া হয় তাকে। তারপর বেশ আয়েশ করে চা খেয়ে দিন শুরু করে জেক। ইউনাইটেড কিংডমের Merseyside পুলিশের মাউন্টেড বিভাগে রয়েছে মোট ১২টি ঘোড়া। তবে তাদের মধ্যে এমন অদ্ভুত স্বভাব রয়েছে কেবল জেকের। এমনটা জানিয়েছেন খোদ জেকের ট্রেনার গাভেন। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে জেককে চা খাওয়াচ্ছেন তার ট্রেনার লিন্ডসে গাভেন। Merseyside পুলিশের তরফে টুইটারে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ক্যাপশনে লেখা হয়েছে, "সকালবেলা এককাপ গরম চা না পেলে বিছানাই ছাড়তে চায় না জেক। তবে একবার চা খেয়ে নিলেই টগবগে হয়ে দিন শুরু করে দেয় ও।" প্রায় ২ লক্ষ লোক ইতিমধ্যেই দেখে ফেলেছেন জেকের চা খাওয়ার ভিডিও।

```