Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিলুপ্তির পথে 'সুমাত্রার ওরাংওটাং', এর মাঝেই জন্ম নিল নতুন শিশু, খুশির হাওয়া চিড়িয়াখানায়

দ্য ওয়াল ব্যুরো: সুমাত্রার ওরাংওটাং, ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। সংখ্যা এতই কমে গিয়েছে যে এই বিশেষ প্রজাতির ওরাংওটাং-কে 'ক্রিটিক্যালি এনডেনজার্ড স্পিসিস' হিসেবে আখ্যা দিয়েছেন গবেষকরা। তবে অবশেষে এই বিলুপ্ত প্রায় গোষ্ঠীর মধ্যে জন্

বিলুপ্তির পথে 'সুমাত্রার ওরাংওটাং', এর মাঝেই জন্ম নিল নতুন শিশু, খুশির হাওয়া চিড়িয়াখানায়

শেষ আপডেট: 20 July 2019 11:16

দ্য ওয়াল ব্যুরো: সুমাত্রার ওরাংওটাং, ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। সংখ্যা এতই কমে গিয়েছে যে এই বিশেষ প্রজাতির ওরাংওটাং-কে 'ক্রিটিক্যালি এনডেনজার্ড স্পিসিস' হিসেবে আখ্যা দিয়েছেন গবেষকরা। তবে অবশেষে এই বিলুপ্ত প্রায় গোষ্ঠীর মধ্যে জন্ম নিয়েছে নতুন এক ওরাংওটাং। ছোট্ট ছানার এখনও লিঙ্গ নির্ধারণ করা হয়নি। কিন্তু মেয়ে হোক বা ছেলে, খুশিতে মেতেছেন New Orleans-এর Audubon Zoo কর্তৃপক্ষ। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে তাদের দীর্ঘদিনের বাসিন্দা সুমাত্রান ওরাংওটাং ফেলিজ ও গত বছর জার্মানি থেকে এই চিড়িয়াখানায় আসা জাম্বি জন্ম দিয়েছে তাদের সন্তানের। বিশ্ব জুড়ে যথেচ্ছ ভাবে চলছে অরণ্য নিধন। ক্রমশই বাড়ছে চোরাশিকারিদের দাপট। ফলে লুপ্ত হতে বসেছে এই সুমাত্রান ওরাংওটাং-রা। লম্বা লাল চুলওয়ালা এই গ্রেট এপস-দের সংখ্যা এখন সারা দুনিয়ায় চোদ্দ হাজারেরও কম। আর যে ক'টি আছে তারাও বিলুপ্তির দিকেই এগোচ্ছে। এমন সময় শিশু সুমাত্রান ওরাংওটাং-এর জন্ম যে দারুণ খুশির খবর তা বলার অপেক্ষা রাখে না। বন্যপ্রাণ নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীরাও এই শিশু ওরাংওটাং-এর জন্মে দারুণ খুশি। ইতিমধ্যেই Audubon Zoo কর্তৃপক্ষ মা এবং ছানার একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে সদ্যোজাত। পরম মমতায় সন্তানকে বুকে আগলে রেখেছে মা-ও। মায়ের কোল যে বরাবরই বড় শান্তির, বড় নিরাপত্তার এবং তা যে মানুষ এবং পশুপাখির ক্ষেত্রে আলাদা নয়, এই ছবিই তার জ্বলন্ত উদাহরণ। হোক না সে ওরাংওটাং, তবু মা তো। তাই স্নেহের কিন্তু কমতি নেই। এর আগেও সন্তানের জন্ম দিয়েছে ফেলিজ। ২০০৯ সালে একটি মেয়ে হয় তার নাম মেনারি। চলতি সপ্তাহের বুধবারই জন্ম নিয়েছে এই নতুন ওরাংওটাং। নিয়ম অনুযায়ী সন্তান প্রসবের পর প্রথম ৭২ ঘণ্টা মা ওরাংওটাং শেখে কী ভাবে যত্ন নিতে হবে ছানার। এ সময় কারও ধারে কাছে ঘেষাও বারণ। নিজে নিজেই বাচ্চার পরিচর্যা করে মা ওরাংওটাং। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে যথেষ্ট দায়িত্ববান মা ফেলিজ। আগামি দিনেও সে যে যত্নের সঙ্গেই নিজের সন্তানের দেখভাল করবে এ ব্যাপারে নিশ্চিত জু কর্তৃপক্ষ। আপাতত তাদের উপর কড়া নজর রেখেছে কর্তৃপক্ষ। যাতে কোনও অঘটন না ঘটে, সেই জন্যই এই সতর্কতা।

```